somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা একই রকম কিনা জানা নেই ,তবে আমার ধারণা হুবহু একই করম না হলেও কাছাকাছি। আমাদের এখানে নিজের ডিসিপ্লিন ও বাইরের ডিসিপ্লিন মানেই বিস্তর পার্থক্য। নিজের ডিসিপ্লিন এ অনেকে যত্নশীল হলেও বাইরের ডিসিপ্লিনে অনেক শিক্ষকই দায়সারা টাইপের ক্লাস নেন। যদিও বাইরের ইউনিভার্সিটি হলে আবার লা’ জবাব (বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি), একেবারে দায়িত্ব নিষ্ঠতার চরম শিখরে। এর কারণে অনেক ছাত্রের ক্ষেত্রেই দেখা যায়, নিজের ডিসিপ্লিনের বিষয়গুলোতে বেশ ভাল করছে কিন্তু বাইরের বিষয়গুলোতে একেবারে ধ্বংসযজ্ঞ। অনেক শ্রদ্ধাস্পদ শিক্ষকের আবার ধারণা এরকম যে, টার্ম শুরু হয়ে গেছে তাতে কি হয়েছে, পাঁচ সপ্তাহ পার হয়ে গেছে তাতে কি হয়েছে, দশ ক্লাশের পড়াতো আমি এক ক্লাসেই পড়িয়ে দিতে পারি! অতএব গোটা বিষয়ের জন্য তো আমার তিন-চারটি ক্লাসই যথেষ্ঠ। কোন কোন ক্ষেত্রে আবার দেখা যায়, দুই-তিন সপ্তাহের জন্য নির্ধারিত ছয় থেকে নয়টি ক্লাস একসঙ্গে নিয়ে নেওয়ার প্রবণতা। বিষয়টা এরকম যে, পনেরদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষুধা সৃষ্টি করা অতঃপর একসঙ্গে দুনিয়ার খাবার গিলিয়ে দেওয়া।

সন্তানদের উপর মায়ের বাহ্যিক আচরণেও অনেক ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়, কিন্তু মায়ের অন্তরের মমতা প্রত্যেক সন্তানদের জন্য সবসময়ই শতভাগ। একজন খুনি সন্তানের জন্যও মাতৃহৃদয় ততোধিক কাঁদে যতটা না তার সুসন্তানের জন্য। এই লেখাটির দ্বারা কেউ আক্রান্ত হতে পারেন, তবে আমি তার চেয়ে হাজার গুণ বেশি আক্রান্ত হয়েই এই লেখাটি লিখছি। আমার কাছে কিছু শব্দ অন্যান্য সকল শব্দের থেকে সম্পূর্ন আলাদা, তার মধ্যে ‘শিক্ষক’ অন্যতম। আমার কাছে এই শব্দটিকে যাঁরা মহান করে তুলেছেন তাঁরাও ভালোদের সমাদর করতেন, অমনোযোগীদের শাস্তি দিতেন, মনোযোগী করে তোলার জন্য প্রচন্ড চেষ্টা করতেন কিন্তু কোনদিন ভিন্ন দৃষ্টিতে তাকাতে দেখিনি, একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থীকে সম্পূর্ন আলাদা করে ফেলতে দেখিনি। এমনটা খুবই স্বাভাবিক যে, কোন সমস্যার কারণে অনেক সময় অনেকের পক্ষে দায়িত্ব নেয়া সম্ভব হয়না, কিন্তু দায়িত্ব গ্রহণ করে তার অবহেলা অন্ততপক্ষে ‘শিক্ষক’ শব্দটির সঙ্গে যায় না। অ্যারিস্টটলের কাছেও তার শিক্ষকের স্থানটি অন্য রকম ছিল, তানাহলে একথা বলবেন কেন-

“Those who educate children well are more to be honored than they who produce them; for these only gave them life, those the art of living well.”
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×