somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওহে মানুষ কার কাছে এ প্রশ্ন তোমার, আমরা কি মানুষ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে ‘আদুরী’ কে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনার জের ধরে অনেকেই একটি প্রশ্নকে সামনে নিয়ে আসছেন, আমরা কি আসলেই মানুষ? প্রশ্নটি যেহেতু মানুষকে নিয়ে, তাই মানুষের কাছে জানতে চাইলে সেটা নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান সম্পন্ন হত না। চলেন দেখা যাক পশুদের কি মত

প্রথমেই দেখা যাক কুকুর কি বলেঃ মানুষের বাড়ি চুরি করতে, ডাকাতি করতে আসে তো মানুষই, আর সেই মানুষের অপকর্ম ঠেকানোর জন্য মানুষ আমাদের নির্ভরযোগ্য মনে করে পালন করে এবং মানুষের কুবৃত্তিকে প্রতিহতের দায়িত্ব দেয়। অথচ আমাদেরকে আবার কুকুর বলে অবজ্ঞা করে, দামই দিতে চায় না। যদিও আমাদের সেই আগের মতো অবস্থা আর নেই, আমাদের দাম আগের থেকে অনেক বেড়েছে। আমাদের অনেকেই এখন প্রশাসনের অংশ হয়ে কাজ করে ব্যাপক সুনাম অর্জন করেছে। তাছাড়া অনেকেই এখন আমাদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, এমনকি আমাদের এখন মানুষের বেডরুমেও জায়গা হয়েছে। তাও আপসোস থেকেই যায়।

এবার দেখা যাক শকুন কি বলেঃ আমরা মরা গরু খাই, নাখেলে ওগুলো আরো দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ নষ্ট করতো। কিন্তু জীবিত গরু তো খাইনা কিংবা আমাদের সঙ্গী শকুনদেরও খাই না। কিন্তু মানুষ তার সঙ্গী জীবিত মানুষের উপর হামলা করে, জীবিত মানুষের মাংস খায়, ক্ষত বিক্ষত করে, পাশবিক নির্যাতন করে। মরা মানুষও খায় তবে সবাই খায় না, যারা খায় তাদের ওরা অসভ্য বলে, কিন্তু আমার এক বন্ধু শকুন কোথার থেকে যেনো জেনেছে যে, চায়না না ফায়না কি যেন একটি দেশ আছে তাদের কাছে মৃত শিশুদের স্যুপ নাকি খুবই জনপ্রিয়, ইয়াক থু। তাও মানুষের কি ভাব, আমাদের গালি হিসাবে ব্যবহার করে।

দেখা যাক বানর কি বলেঃ [খুব আপসোস নিয়ে] আমি কোনদিন ভাবতেও পারিনি যে মানুষ আমাদের প্রতিযোগী হয়ে আমাদেরকে অস্তিত্ব সংকটে ফেলবে। রাস্তাঘাটে, মেলায়, পার্কে অনেককেই দেখি যারা আমাদের থেকে কোন অংশেই কম যায় না। লেজ নেই স্বীকার করি, কিন্তু বলেন লেজই কি সব? কয়েক দিন ধরে আমার মন ভীষণ খারাপ কারণ আমি সেদিন আমার খালাদের বাসায় গিয়েছিলাম, আমার খালা তো রীতিমত আমাকে তিরস্কার করে করে বললো, আরে তোকে তো মানুষের মতো দেখাচ্ছে। আমি এতে যতটানা অপমানিত হয়েছি তার থেকে নিজেদের অবস্থান নিয়ে শংকিত আছি।

এবার ছাগলের ভাষ্যঃ আমি কোন কথাই বলতে রাজি নই। মানুষ নাকি তাদের পেটেন্ট করা উপাধীর অপব্যবহার করছে এবং ছাগল তাতে খুবই মাইন্ড খাইছে। তারা নাকি তাদের ছাগলাধিকার ভঙ্গের জন্য খুব শীঘ্রই আন্তর্জাতিক ছাগলাধিকার সংস্থার দ্বারস্থ হবে।

এবার দেখুন পাগলা হাতি কি বলেঃ ও তোমরা করলে দোষ নাই আমি করলেই দোষ? তোমরা বোমা মারো, ককটেল ফাটাও, মানুষকে কুপিয়ে মারো, পুড়িয়ে মারো, দেশের পর দেশ ধ্বংস করে দিচ্ছ, রক্তের বন্যা বইয়ে দিচ্ছ তাতে কিছু হচ্ছে না, আমি একটু করলেই খুব দোষ। স্বীকার করছি আমার মাথা আওলায়ে গেলে সামান্য তান্ডব চালাই, কিন্তু তার তো একটা শেষ, তোদের তো শালা তান্ডবের কোন শেষ নেই, যা ভাগ।

এমনই আপসোস, অভিযোগ আর উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছে পশুরা। অতঃপর সকল পশু বিষয়টি নিয়ে একটি মহাসম্মেলনের ডাক দেয়। বনের রাজা সিংহ সেই পশু মহাসম্মেলনে যা বললেনঃ

তোমাদের কি বলবো, কি বলে সান্তনা দিব তার ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো অধিককাল ধরে একছত্রভাবে ক্ষমতা বা কোন পদ দখল করে থাকলে এমনই হয়। বিভিন্ন দেশেও তোমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছো। হয়ত এখনই যদি পুনঃবিবেচনা করা হত তাহলে “সৃষ্টির সেরা জীব” উপাধি কোন ভাবেই মানুষের থাকতো না, তোমাদের মধ্য থেকেই কেউ সেটা পেত। আমি সেটা উপলব্ধি করতে পারি কিন্তু আমি নিরুপায়। আমি বনের রাজা ঠিকই কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারীতো নই। সবাই যার যার মতো করে সৃষ্টিকর্তাকে স্মরণ কর। মানুষের এই উপাধি আমরা কেড়ে নিতে চাইনা কিন্তু স্রষ্টা যেন মানবের মাঝে প্রকৃত বোধের উন্মেষ ঘটান। মানুষ ও আমাদের মধ্যে একটা ব্যবধান থাকাটা আবশ্যক, নাহলে সেটা বিব্রতকর। আর মনে রেখ, উপাধী হোক যথা তথা কর্ম হোক ভাল, তোমরা তোমাদের কর্ম করে যাও।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×