somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাগতম ন্যায়, বিদায় অন্যায়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি অনাহারী শিশুর ছবি সঙ্গে একটি বাক্য “তোমরা শহীদদের উদ্দেশ্যে এত টাকার ফুল দাও আর আমাদের আহার নাই” অনলাইনে এমন একটি ছবি প্রায়ই দেখা যায়। বিষয়টি আসলেই বিবেককে আন্দোলিত করার মত, কেননা যারা দেশ ও মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্ন নিশ্চয়ই এমন ছিল না, যেখানে হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাবে, দিনের পর দিন না খেয়ে থাকবে বা ডাস্টবিনের খাদ্য কুড়িয়ে খাবে। তাই এসব পীড়িত মানুষের পাশে না দাঁড়িয়ে কোন প্রকার শ্রদ্ধাই বোধ করি শহীদদের আত্মাকে শান্তি দিতে পারে না।

তবে এ প্রসঙ্গে এটা উল্লেখ করা প্রয়োজন, যাদের উদ্দেশ্যে মানুষ শ্রদ্ধা নিবেদন করে তারা কেউ আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন, কেউ কেউ ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের ধরে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যারা আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়ে স্বাধীন ভাবে বাঁচার অধিকার দিয়েছে বা এরকম অসামান্য কোন না কোন অবদান রেখেছেন। কিন্তু দেখা যায়, যারা দেশ ও জাতির অধিকার যারা হরণ করেছে, মানুষকে তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে, জাতীয় ও আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সব কুলাঙ্গারদের আগমনে কোটি কোটি টাকার ব্যানার ও তোরনে ছেয়ে যায় পথ-ঘাট-শহর। ছাগলের তৃতীয় বাচ্চার মতো নাচতে থাকে তারাই যাদের রক্ত জল করা পরিশ্রমের ষোলাআনা সুফল ভোগ করছে ওইসব কুলাঙ্গার, স্বাগতম বলে গলা ফাটিয়ে গর্বে উদ্বেলিত হচ্ছে তারাই যাদের সকল স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে ওইসব অবিশুদ্ধ রক্তের প্রাণী।

এইসব বিষয় কেন মানুষের বিবেককে আঘাত করে না? কেন অন্যায়কারীর পা চেটে পরিস্কার করার জন্য আমরা জিহ্বা বের করে থাকি? আসলে দেশের সর্বোচ্চ পর্যায়ের বিজ্ঞ ও শিক্ষিত লোকেরাই যখন ল্যাংটা কিছু ইদুরদের মাথায় নিয়ে নাচে, তাদের প্রশংসায় মহাকাব্য রচনা করে তখন সাধারণ মানুষের দোষ দিয়ে কি হবে। কবে সেদিন আসবে যেদিন মানুষের কাছে দুইটি পক্ষ থাকবে একটি ‘ন্যায়’ আর একটি ‘অন্যায়’, ন্যায়কে স্বাগতম জানাবে আর অন্যায়কে বিদায় জানাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×