somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি!!! তুই দুঃখ হয়েই থাক এই দুঃখটা বড় দামী!!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ বিকেলবেলা
অবসরের অবসাদে লাগছে ভীষন একা
হাজার বছর হাত দুটো তোর হয়নি ছুঁয়ে দেখা।

কত সকাল দুপুর রাত
কেটেছে এক সাথে
মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে
দুঃখ গুলো আড়াল করে মনের জানালাতে।

কত মান আর অভিমানে
কত ভালোবাসার গানে
ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে
স্মৃতির ক্যালেন্ডারে ওড়ে ভালোবাসার মানে!

আজ কোথায় আছিস তুই
আর কোথায় আছি আমি
একদিন তোর খবর গুলোয় আমিও ছিলাম দামী
তোর নতুন পাতার খবর খাতায় আজ আর নেই আমি।

জানি ভালোই আছিস
তোকে থাকতে ভালো হবে
বলতে পারিস ঠিক কিভাবে ভুলবো তোকে কবে?
তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে !


কত নতুন দিনের কাজে
কত নতুন স্মৃতির মাঝে
স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।

এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !

অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।



হঠাৎ হঠাৎ মিস করি কোনো এক প্রিয় বন্ধুকে.........

প্রিয় বন্ধু,
অনেক অনেক কথা জমে আছে তোর জন্য আমার। আমার যত ভালো লাগা, মন্দ লাগা বা এমন অনেক অনেক রাগ দুঃখ আর ভালোবাসা নিয়ে অনুভুতির ঝাঁপি উজাড় করে ঢেলে দেওয়া হয়না আমার আর তোর কাছে। অনেক অভিমানে অনেক দুরে চলে গেছিস তুই আজ।তোর কোনো খবর জানার আর কোনো উপায় রাখিসনি তুই অথবা আমার খবরেও তোর আর কোনো প্রয়োজন নেই আর। তবুও শায়ানের হারিয়ে যাওয়া বন্ধুর মত ভীষন অপ্রয়োজনেই তোকে খুঁজে বেড়িয়েছি আমি কতদিন, কতখানে। দূর থেকে দেখে সরে গেছি। কি এক অদৃশ্য কাঁচের দেওয়াল আটকে দিয়েছে আজ আমাকে তোর কাছে অবাধে চলে যাবার পথটুকুকে।

কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও যে ভালোবাসছি অসম্ভব!
এই গানের কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় আমাকে, আমার হৃদয়ের তন্ত্রীর পাঁজর ঘেসে। অবাক হয়ে ভাবি কিভাবে বলেছে সে আমার মনের কথাগুলোই!

তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী।

তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী.....
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪০
২৪২টি মন্তব্য ২৪২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×