পশ্চিমা তত্ত্বগুলো সতর্ক পারদর্শিতায় রচিত হয় বলেই প্রাচ্যের অসতর্ক ও অমনোযোগী ইতিহাস পাঠকরা এটাকে উদারনৈতিক চিন্তাধারার সনদ দিয়ে দেন। এতে তারা ভাবতে অভ্যস্ত হয়ে যায়, পশ্চিমা মানেই সৃজনশীল, প্রগতিশীল আর আলোর পথের যাত্রী। ম্যাক্স ওয়েবার, লিন হোয়াইট আর জন হল তো প্রাচ্যবাসীকে তাদের নোংরা তত্ত্বগুলোকে সুগারকোটেড কুইনাইন বানিয়েই গিলিয়েছেন।
জ্ঞান বিজ্ঞানে পশ্চিমা অবদানকে আমি মোটেও খাটো করে দেখছি না। বরং এটাই বোঝাতে চাইছি আর্য বা নীলরক্তের অধিকারী দাবি করে তারা যে সব যুক্তিতে প্রাচ্যকে হেয় করতে চায়, তা তাদেরই উদ্ভাবিত ঐতিহাসিক নিমিত্তবাদ বা হিস্টোরিকাল ডিটারমিনিজম, যার মাধ্যমে তারা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছে, একমাত্র ইউরোপিয়ানরাই অন্যদের চেয়ে উন্নত হওয়ার জন্য নির্বাচিত মানবগোষ্ঠী। তাদের এ পরিমিত বর্ণবাদের সার্বিক বিশ্লেষণে না গিয়েও বলা যায় : নো সিস্টেম অব লাইফ অর নো নেশন কান্ট লিভ অ্যান্ড প্রসপার আন্ডার এনাদার অর্ডার।
কালোদের প্রতি পশ্চিমাদের মনোভাব কেমন, তা বোঝাতে বেশি দূর যেতে হবে না, একজন সাবেক স্পোর্টস রিপোর্টার হিসেবে বলতে পারি, ম্যারাথন জয়ী কেনিয়ান অথবা ইথিওপিয়ান অ্যাথলেটের সাফল্যে পশ্চিমা ধারা ভাষ্যকাররা কৌতুকের ছলেই একাধিকবার বলে ফেলেছেন, বন্য জন্তুর হাত থেকে প্রাণ ভয়ে পালানোর অভ্যাস আছে বলেই ওরা ম্যারাথনে এতো পারদর্শী। আমি বুঝতে পারি না, এসব অসভ্য উক্তি কোন ধরনের সভ্যতা, যাকে পুজো দিতে হবে? ওরাই তো কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই প্রচার করে দিয়েছে আফ্রিকান কিছু কিছু উপজাতির মাঝে প্রচলিত কামবিকৃতির প্রভাবেই বানর থেকেই মানুষের মাঝে প্রথম এইডসের সংক্রমণ হয়েছে। (চলবে)
ইতিহাসের চিরন্তন পশ্চিম ও নতলিঙ্গ আমরা-৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন
অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D


অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন
শত্রুর শত্রু
উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন
কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন
রুবা

বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।