কতদিন পর ব্লগ লিখতে বসলাম...
২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন হয়ে গেল ব্লগে ঢুকা হয়না। মাঝে মাঝে অনেক ইচ্ছে করে। কিন্তু সময় পাইনা। ব্যস্ততায় দিন কেটে যায় আমার। এইতো সেদিনও কত ফ্রী সময় কাটাতাম। ঘুম থেকে উঠতাম ১০-১১টার দিকে। অনেক সময় সারাদিন শুয়ে থাকতেই ইচ্ছে করত। উঠেই নেটে বসতাম।একটানা ২১ ঘন্টা নেটে পার করে দিয়েছি এমন সময়ও গিয়েছে অনেক।খারাপ যায়নি সময়টা।জীবনের লক্ষ্য বলতে কিছুই ছিলনা এমন একটা সময়।সব থেকেই আমি কেমন একা ছিলাম।হতাশা এসে বাসা বাঁধত মনের চারপাশে।আমি আরো সঙ্কুচিত হয়ে যেতাম। ঢুকে যেতাম নিজের মাঝেই। আত্মমগ্ন হয়ে ভাবতাম কি ভুল করে এসেছি জীবনে।কিন্তু মজার ব্যাপার হল কখনো শুধরানোর চিন্তাও করতাম না।
শুধু ভুলগুলোকে গুণে রাখতাম।
এটাও একটা খেলা ছিল আমার কাছে।জানতাম একটা কাজ ভুল হচ্ছে।জানতাম কাজটা করা উচিত না।তাও করে ফেলতাম।বিবেকের তাড়না যে ছিলনা তা নয়।অনেক বাজে দোষ থাকলেও আমি ওই সবার মত না যারা নিজের দোষ ধরতে পারেনা।আমি কোন অন্যায় করলে সবার আগে আমার চোখেই সেটা ধরা পরে।আমার খারাপ লাগতোনা তখন।অন্যায়ের প্রতিকার করার কথা চিন্তাও করিনি কখনো।
এখন লাগে। একটা অপরাধবোধ সবসময় তাড়িয়ে বেড়ায় আমাকে।পাপ করতে ইচ্ছা হয়না। তাই বলে শুদ্ধ মানুষ হয়ে গেছি তা না।কিন্তু আত্মার শুদ্ধতা আনার চেস্টায় আছি।দেখি পারি কিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন