somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদখোর, নারীভোগী, পতিতা পল্লীতে নিয়মিত গমনকারী, সরকারী পুকুর দখলকারী, টেন্ডারবাজ, চাঁদাবাজ সেই পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও... উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফোরকান সিকদার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০:০০আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:২৮:৩৯বাংলাদেশ প্রতিদিন

মাঝরাতে লঞ্চে ফের সেই আওয়ামী লীগ নেতার মাতলামি পটুয়াখালী প্রতিনিধি
মদ্যপ অবস্থায় লঞ্চে মাঝরাতে আবারও একই কাণ্ড ঘটিয়েছেন পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফোরকান সিকদার।
গতকাল রাতে ঢাকা থেকে পটুয়াখালী ফেরার পথে মদ পান করে ওই নেতা অর্ধনগ্ন অবস্থায় এমভি সাত্তার খান লঞ্চের তিন তলার মহিলাসহ কতিপয় যাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় লঞ্চের দোতলা ও তিন তলার কেবিনে অবস্থান করছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা। লঞ্চ স্টাফদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এ ঘটনার নিবৃত করার চেষ্টা চালান বলে উপস্থিত একাধিক নেতা স্বীকার করেন এবং তারা এ ব্যাপারে লজ্জিত বলে জানান। পরে উপস্থিত নেতারা ফোরকানকে লঞ্চের কেবিনে তালাবদ্ধ করে রাখে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযুক্ত এই নেতা ২০১১ সালের ১৩ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসার পথে আঁচল-৫ লঞ্চের তিন তলায় তার পাশের কেবিনের এক নারীকে শ্লীলতাহানিসহ একাধিক কেবিনে হানা দিয়ে একই ঘটনা ঘটিয়েছিলেন। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনে 'মাঝরাতে আওয়ামী লীগ নেতার কাণ্ড...' শিরোনামে প্রকাশ হওয়ায় জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। একাধিক সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য পটুয়াখালী জেলার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী ফিরছিলেন মো. ফোরকান সিকদার। রাতেই বিষয়টি পটুয়াখালীতে কর্মরত মিডিয়া কর্মীদের কাছে ফোন করে জানিয়েছেন লঞ্চে অবস্থানকারী একাধিক যাত্রী। গতকাল সকালে এমভি সাত্তার খান লঞ্চটি পটুয়াখালী ঘাটে পোঁছলে সাংবাদিকরা লঞ্চ স্টাফদের কাছে বিষয়টি জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তারা। ওই লঞ্চে দোতলা ও তিন তলায় যাত্রী ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাজী রুহুল আমীন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদার, দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান সিকদার, শহর আওয়ামী লীগ নেতা শাহজাহান পারভেজসহ অনেক সিনিয়র নেতা। এ বিষয়ে ফোরকান সিকদার বলেন, খাবার দিতে দেরি হওয়াতে কেবিন বয়কে থাপ্পড় মেরেছিলাম। এ ছাড়া আর কিছুই হয়নি। এ বিষয়ে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, শুনে আমি দুজন নেতাকে বলেছি তিন তলায় গিয়ে দেখো কী হয়েছে। তারাই ভালো বলতে পারবে কী হয়েছিল।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×