হরতালে বাউফল আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুন গ্রেপ্তার-১
০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাউফলের আদাবাড়িয়া মিলঘর বাজার এলাকায় সোমবার গভীর রাতে আদাবাড়িয়া ইউপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোবাহান মৃধা(৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসি জানায়, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল হক ফকির গ্রাম আদালত ও দলীয় কাজ করার জন্য ওই ইউপির মিলঘর বাজারে একটি অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপন করেন। সোমবার রাত ১০ টার পর চেয়ারম্যান ওই অফিস থেকে বাড়ি যান। রাত ১ টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ডেলে ওই অফিসে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুনের লেলিহান দেখে বাজারের ব্যবসায়িরা ডাকচিৎকার দিলে আশপাশের লোজন এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতার দায়ে ওই ইউনিয়নের বিএনপি নেতা সোবাহান মৃধাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল হক ফকির সাংবাদিকদের বলেন, সপ্তাহে দু’দিন ওই অফিসে ইউনিয়নের শালিস-বৈঠক করা হতো। এজন্য বিরোধিরা এই অফিসকে আওয়ামী লীগের অফিস মনে করত। সোমবার স্থানীয় বিএনপি ও জামাতের লোকাদের বারবার অফিসের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি বলেন, হরতাল সমর্থক বিএনপি-জামায়াতের লোকজনই অফিসে আগুন দিয়েছে । বাউফল থানার ওসি নরেশ কর্মকার জানান, আগুন দেয়ার ঘটনার সাথে আটককৃত সোবাহানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন