নিশি জাগা...ভোর
ভাবনার অন্তরালে হারিয়ে যাই,ঘুমের মাঝে আমি-
একলা বসে,একলা মনে;চুপিসারে কি ভাব তুমি?
তোমার জন্য ঘুমের মাঝে ও জেগে থাকি আমি-
আমার ভাবনা সত্যি করে কবে আসবে তুমি?
ঘুমের মাঝে এসে তুমি ডাকো ক্ষণে ক্ষণে-
মৌনতাকে সঙ্গী করে ডাকো মনে মনে,
তোমার ভাবনা অন্তর জুড়ে হৃদয় শুধু জানে-
কেন তবে দূরে থাকো কোন সে অভিমানে?
তবে কি গো রাগ করেছো,আমার প্রতি অতি-
জানো তুমি আমার এতে হবে অনেক ক্ষতি,
অভিমানের ডালা আছে আমার প্রতি যত-
ভালোবাসা আছে জানি আগের ই মত !
মিছে কেন করছো তুমি,এই না লুকোচুরি-
তোমায় ছাড়া কেমনে দিবো জীবন তরী পাড়ি,
খুঁজছি তোমায় হয়ে আজ;আকাশের ঐ ঘুড়ি-
একলা বসে নিশিজেগে স্মৃতি খুঁজে ফিরি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


