somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্নাবিলাস

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কান্নাবিলাস

এস,আহমেদ,ভোর

নানাবিধ সংকট;উত্তরণের পথ বাতলে দিচ্ছে সবাই
আমি কেবল ভেবেই যাচ্ছি,অযাচিত সব ভাবনা-
কেউবা সুযোগ বুঝে শুনিয়ে দিচ্ছে নানান উপদেশ,
জীবনমুখী শ্লোগানে ভরে উঠেছে জীবন,কাটেনি সংকট!

আমার অতীত,বর্তমান,ভবিষ্যৎ মিলেছে একই মোহনায়-
যে মোহনার পানি কেবল শুধুই চোখের নোনাজল,
ব্যর্থতার চাদরে ঘেরা,অব্যক্ত আশার জীবন;নামেই জীবন-
তাতে দেখা মেলে না উদ্ভাসিত আলোকের পথ!

শুরু আর শেষের মাঝের বিন্দুভুল সিন্ধুর মনে হয়,
পাওয়ার আকুলতায় না পাওয়াটা যে চরম বঞ্চনা;
আমি বঞ্চিত সেই সব মানুষের দলে যারা-
জীবনকে করেছে রঙিন,নিজে পায়নি বর্ণিল ছোঁয়া!

আমি মিশে গিয়েছি,সেই সব অভাগাদের সাথে-
যারা জীবনের আতিশয্যে ভুলে গিয়েছে শৈশব;
ফিরে তাকাতে গিয়ে আমি,দেখেছি কেবলই দুরাশা-
হারানোর তালিকায় যোগ হয়েছে একের পর এক সপ্ন!

সাতকুল ভেবে আমি নোঙর ভিড়িয়েছি অদৃষ্টের পানে-
জীবনের গ্লানি তাতে বেড়েছে বৈকি একটুও কমেনি,
যা জেনেছিলাম তা নিরূপণের সময় হয়ে উঠেনি-
দীর্ঘশ্বাস কেবল বাড়িয়েছে জীবনের চরম দুর্দশা!

গৃহতর মন সাফল্যের আশায়,চেয়ে থাকে প্রতিক্ষণ-
বাধ সাধে কেবল অদৃষ্ট নামের এক ভাগ্য-লিখন;
অযথাই কেবল বকে যাই,সুন্দরতম কিছুক্ষণ-
মনের পায়ে শিকল গড়িয়ে সখ্য গড়ি সপ্নের দ্বোর!

ক্লান্ত বায়ু মরীচিকা খুঁজে ফিরে জীবনের প্রাপ্তি-
আমার কলকাঠি গুলো তাদের সাথে রয়েছে ব্যাপ্তি,
শূন্য হাড়ি আর মরুর বুকে পিষ্টে যাওয়া সুখকুমারি-
জীবনকে সেলাম জানিয়ে চলছে অবিরত ঘরছাড়ি!

আমি কেবল পুরনো তানপুরার ন্যায় রয়েছি একেলা-
এখন আর খোঁজ হয়না,বাতি জ্বলেছে কি সন্ধ্যাবেলা?
কেবল এটুকু বলা হয়,তোমরা নতুন খোঁজ করো-
পুরাতনে করনা ভরসা,ফেলে রেখে দাও তারে!

আমি ঝঞ্ঝাট আর আশংকা বিলাস,খোঁজা বড় দায়-
একেই করেছি লালন,ছুটে চলেছি আদি-অন্তহীন;
সীমানা প্রাচীর বাধা তাই,দেয়াল টপকাতে পারিনি-
জীবনের পথচলায় যোগ হয়নি নতুন কোন কাহিনী!

আমি কল্পনাবিলাস এক বিকল মানব,খুঁজি অন্তহীন-
আশাগুলো বাঁচিয়ে রাখতে উপায় খুঁজি প্রতিটি দিন;
দোলনচাঁপা হতে গিয়ে হয়েছি আজ কান্নাবিলাস-
সুখের আশায় ছুটতে গিয়ে ছেড়েছি কেবল দীর্ঘশ্বাস!

আমি প্রাচীরভেদী এক মানব,যার নেই কোন কায়া-
ঊর্ধ্বপানে চেয়ে থেকে একে একে ছেড়েছি সব মায়া;
আমি দ্যুলোকে ভাসিনা,ভ্যুলোকে ডুবিনা তবুও অপয়া-
জীবন সায়াহ্নে রাখা আছে হয়তো আধারের কায়া!

আমি নোঙর ফেলি না মানবীর মায়ার সাগরে-
ভয় পাইনা চিরভয়ংকর কোন বিষের তরে;
আবেগের বাড়াবাড়িতে আমি খেই হারাই না-
ছুটে চলি না আশাজাগানিকা কোন দোলাচলে!

আমি নিরঙ্কুশ এক বিজয়ী,মানদণ্ড কেবলই আমি-
হাসি-কান্নাতে কোন তফাৎ নেই জানে শুধু অন্তর্যামী;
বিজয়ী তপস্বিনীর হাতে আছে মরন এটাও যে জানি-
আলোকের তরে অন্ধকারকে ধর্ষণ করতে দিব সম্ভ্রমহানি!

মনের সীমানাকে পদাঘাতে ভেঙে করেছি বিচূর্ণ-চুরমার-
নিজের ঘর ভেঙে গড়েছি হাজার ঘর,হয়েছে আকাশভার;
সন্ধ্যাতারায় মুখ লুকিয়ে খুঁজেছি কেবল সম্ভাবনার দ্বার-
ভাবিনি কখনো জীবনের তাতে হয়েছে কতটা জয় কিবা হার!

আমি কেবলই তার,শুধু তার,নাও মোর জীবনের ভার-
হৃদয়চুমে মিটিয়ে দাও চিরজীবনের ধরিত্রীর আধার;
সপ্নবিনোদিনীর মত জ্বালাও আমায়,সিক্ত করো মোরে-
আলো আধারের দূরত্ব ভুলে নাওনা তুমি আপন করে!

আমি পিপাসিত মরুর বুকে চলা উটের ন্যায়-
ভুমিষ্ট হওয়া শিশুর মত সিক্ত করো আমায়;
আলোকের ভুবনে বেশি করে তপনজ্যোতি ছড়াও
আজ,আগামীর সম্ভাবনায় আমায়,একটু ঠাই দাও!

আমি প্রেম পূজারি,শেষের কবিতার লাইন
রোপণ করেছি সুখের সপ্ন,ভালবাসার পাইন;
মন বসন্তের ফোঁটা ফুল অভ্যর্থনা জানাবে আমায়-
সাফল্যের ডালাখানি তোমার পানে হাত বাড়ায়!

আমি শিল্পীর শেষ তুলির আঁচরের একটুখানি ছোঁয়া-
ফাঁকা জায়গায় দাঁড়ানো ইটের ভাঁটার কালো ধোঁয়া;
গ্রাম্য বধূর শাড়ীর আঁচলা জলে সিক্ত কর মোরে-
দুর্বার গতিতে আমায় নিয়ে চল তোমার সঙ্গী করে!

আমি তুচ্ছ,অবলীলাক্রুমে ভেঙে ফেলা বালুর তৈরি ঘর-
অতি সংকটময় আলাপনে দুঃখগুলো করেছে যে ভর;
সুদূর ভাবিনা,অদুর চাইনা,শুনি শুধু হাহাকারের ধ্বনি-
ক্রুমে ক্রুমে শেষ হচ্ছে,জীবনের স্বপ্নমাখা দিনগুলি!

আমি বৈষম্যের এক জলন্ত প্রতিচ্ছবি তাই প্রতিনিয়ত জ্বলি-
ক্ষুদ্রকায় দুঃখগুলো আপনাতেই সব কেমনে যেন ভুলি;
অনুভবেতে হার কাঁপানো শীতের ন্যায় অবিরত কাঁপি-
অনাচার গ্রাস করেছে আমার সামগ্রিক জীবন ব্যাপি!

আমি রৌদ্র ছায়া,রৌদ্র কায়া,তপ্ত বালুর কনা-
সুখ গুলো মোর হয়না যে আর নতুন করে বুনা;
নিরাশার সাঁজা স্বপ্ন খোঁজা,চোখ বুজা কল্পনা-
হায়েনারা কেন বারবার দেয়,আমার দেশে হানা!

আমি উদ্ভাসিত আলোক পানে চলছি ক্ষণে ক্ষণে-
নীহারিকা পুঞ্জের পিয়াসী এ মন নিশ্চয় তা জানে;
তিমির ভেদে গড়েছি এক ভালবাসার মায়াপুরি-
মায়ার জীবন পাহারা ভেদে সীমানা যাবো ছাড়ি!

আমি কখনো ভাসি,কখনো বা ডুবি,পাইনা কোন ভয়-
জানি একদিন হবেই হবে শোষিত বঞ্চিতের চূড়ান্ত বিজয়;
অনাচার,অনীহা,অনাদর তথা অনাহীন থাকবে জগৎময়-
আশা,স্বপ্ন,প্রতিক্ষা যাই বলিনা কেন হবে যে মোদের জয়!

আমি দুরবিত্তের মাঝেও বুপন করবো আশার বীজ-
মানুষ পারে না নেই যে কিছু,ভাবতে হবে নিজ নিজ;
আজকের পিয়াস কালকের আশ্ব গড়বে নিবাস-
গোলাপ কলি নয় গড়বে শুধু ভালোবাসার চাষ!

আমি রাখালিয়ার বাঁশি,নজরুলের অগ্নিবীণার সুর-
দূর কেবলি দূর,স্বপ্নলোকের মাঝে কেন সুরাসুর;
অর্বাচীন বানীর তরে খুঁজে চলি ময়ূরাক্ষীর তীর-
আজও তাই রবীন্দ্রের শান্তিনিকেতনে এত বেশি ভিড়!

আমি চিরসবুজ,জীবনানন্দের কবিতার প্রতিচ্ছবি-
স্বপ্ন মায়াজালে হারিয়ে যাওয়া বঞ্চিত এক কবি;
জীবন ছবি,আপন রবি,মনে আছে মোর সবি-
আপন ক্ষণকে আপনার করে গেছে যে রবি!

আমি সুকান্তের গদ্যময় কবিতার ঝলসানো সে রুটি-
জানিনা কখন ফটিকের ন্যায় জীবন থেকে নেব ছুটি;
প্রবহমান জীবনের হাজার বছরের যে প্রতিচ্ছবি-
কতটা আর কলম দিয়ে ধরে রাখবে মোর কবি!

আমি বয়ে চলা নদীর পাল তোলা এক,ছই বিহীন নৌকা-
শ্রমিকের ঘামে সিক্ত হওয়া পিচঢালা পথের মানব চাকা;
জীবনটা যে সত্যি বড়,নদীর মত খুবই আঁকাবাঁকা-
দুর্ভাবনার প্রতিটাক্ষণ থাকে শুধু কালো মেঘে ঢাকা!

আমি হলাম তাই প্রতিনিয়ত যা ভেবে ভেবে যাই-
মুক্তমনে এখনো যে স্বাধীনতা খুঁজে বেড়াই;
জোর গলায় সেই পুরনো দাবিটা,আবারো জানাই-
মুক্তি চাই,মুক্তি চাই,মুক্তি চাই।।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×