প্রতারণার অভিনব কৌশল
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি প্রতারণার একটি অভিনব কৌশল সম্পর্কে বলব।
বিভিন্ন সময় অপরিচিত নাম্বার থেকে ফোন এসে থাকে। পুরস্কর দেওয়ার কথা বলে, মাজারের কথা বলে প্রভূতির মাধ্যমে টাকা চেয়ে থাকে। বিভিন্ন ভাবে টাকা নিয়েও থাকে অনেকের কাছ থেকে। সাপ্রতিক সময়ে এসব প্রতারক চক্র তাদের কৌশলে পরিবর্তন এনেছে।
তারা আপনার কাছে ফোন দিয়ে বলবে এখন নেটওয়ার্কে কাজ চলছে। আপনার ফোনটি আধা ঘণ্টা বা এক ঘণ্টার জন্য বন্ধ রাখুন। তা না হলে আপনার মোবাইলের ক্ষতি হতে পারে। অন্য কোন অজুহাত দেখিয়েও ফোন বন্ধ রাখতে বলতে পারে। আর আপনি যদি ফোন বন্ধ রাখেন তাহলে, ওরা আপনার আত্মীয়-স্বজনদের কাছে ফোন দিয়ে বলবে আপনি গাড়ি দূর্ঘটনায় বা অন্য কোন কারণ দেখিয়ে বলবে আপনি হাসপাতালে ভর্তি আছেন। এই মূহুতে রক্ত লাগবে বা অপারেশন করতে হবে।তার জন্য অনেক টাকার দরকার। বিকাশ বা অন্য কোন মাধ্যমে টাকা চাইবে।
সাথে সাথে আপনার আত্মীয়-স্বজনরা আপনার নাম্বারে ফোন করবে। কিন্তু আপনাকে পাবে না কারণ আপনার ফোনের সুইচ অফ। তারা ভাববে আসলেই আপনি দূর্ঘটনায় পড়েছেন। তাই তারা টাকা দিবে কারণ তাদের কাছে আপনার জীবনের মূল্য অনেক বেশি। এভাবে ওরা আপনার অর্থ হাতিয়ে নিতে পারে। আর এটাও জেনে রাখবেন এই প্রতারক চক্রের সাথে মোবাইল অপারেটর কোম্পানির কিছু কর্মকর্তা জড়িত থাকে, যারা আপনার সম্পরকে যাবতীয় তথ্য প্রদান করে। তাই আশা করব এসব প্রতারক চক্রের হাত থেকে নিজে যেমন সাবধান থাকবেন অন্যকেও সাবধান করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন