somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্রান্ত জাহাঙ্গীরনগর!শিক্ষাসফরে ছাত্র-শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চাই।(চিত্রসহ) এর জবাবে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিশ্বাস একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে বা মেয়ের আই কিউ লেভেল একটা পাঠশালার ছেলে বা মেয়ের থেকে উঁচু হবে। এই বিশ্বাস থেকেই আমি লেখক কে এবং সবাইকে ঘোটে যাওয়া ঘটনা থেকে আমাদের দেশের সমাজ ব্যাবস্থার, নৈতিক অবস্থার,ন্যায়- অন্যায়, ভুল-সঠিক বিচার করার ও সর্বোপরি মূল্যবোধের অবক্ষয় কতোটা হয়েছে এবং কি হওয়া উচিৎ ছিল, সেটাই বুঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আশ্চর্যের সাথে দেখলাম লেখক আমার ম্যাসেজটা অনুধাবন কোরতে সম্পূর্ণ ভাবে অক্ষম! এমন কি একজন তাঁকে আমার মন্তব্বের দর্শনগত অর্থ বোলে দেবার পরেও সে, যেই কি সেই!!

উনি চাচ্ছেন ওদেরকে শাস্তি দেবার ব্যাপারে সবাই উনাকে সহযোগিতা করুক! সবাই উনার দৃষ্টি কোন থেকে ব্যাপারটা দেখুক!সবাই সহানুভুতিসুলভ মতামত প্রকাশ করুক! অর্থাৎ, সবাই উনার বা উনাদের পক্ষে কথা বলুক! উনি যা জানেন, যা দেখেছেন, যা বুঝেছেন, যা ব্বুঝাতে চাচ্ছেন তাঁর বাহিরে আর কিছু নাই! এই মাইন্ড সেটআপ থেকে বেড় না হোলে উনাকে বুঝায় কার সাধ্যি?

উনি অস্বীকার করেন আর যাই করেন না ক্যান, পক্ষ সবসময় একের অধিক থাকে। উনি মানেন বা না মানেন, মতামত ভিন্ন থাকতেই পারে এবং এটাই স্বাভাবিক। উনি যখন শালিস মানেন কিন্তু ফলটা উনার হতে হবে নীতি নিয়ে চলছেন ও ভিন্নমতের বিশ্বাস করেন না তখন উনাকে বুঝান আমার কর্ম না। প্লিজ, এটা বলবেন না যে আমি ভিন্ন মতে বিশ্বাসী! কারন বিশ্বাস যদি প্রাকটিস এ পরিনত না হয়, তবে সেটা বাগরম্বর কথা ছাড়া আর কিছুই থাকে না।

উনার কথামত ছিলা কলা চোখ বন্ধ করে খেয়ে নেবার বয়স আমি পার হয়ে এসছি।

ছাত্র একসময় আমিয় ছিলাম, হলেও থাকতাম(মহসিন)! সুতরাং উনার মন মানসিকতা বুঝার জন্য আমাকে নতুন ভাবে ছাত্র হবার প্রয়োজন নাই। আজথেকে ২০ বছর আগের ছাত্রদের প্রতি সাধারণ মানুষের মন মানসিকতা আর এখনকার মন মানসিকতা আকাশ পাতাল তফাৎ! শিক্ষকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বরং এটার আরও খারাপ অবস্থা!

এর জন্য দায়ী সাধারণ মানুষনা, দায়ী দুর্নীতিবাজ, লোভী, সুবিধাবাদী জ্ঞান পাপী, তোষামোদকারী পা চাটা কিছু শিক্ষক! আর এই শিক্ষকরা তাঁদের ক্যু- কর্মকে সফল করার জন্য ব্যাবহার করেছে কিছু অযোগ্য, গুন্ডা, বদমাশ ছাত্রকে!

আজকে অবস্থা এমন হয়েছে যে, পাশ দিয়ে কনও বিদ্যালয়/ বিশ্ববিদ্যালয়ের বাস গেলে ভয়ে গুটিসুটি হয়ে যেতে হয়! আর যদি সঙ্গে মেয়ে থাকে তবে তো নিজেকে পুরুষ ভাবতেও লজ্জা লাগে! এই অবস্থা এক দিনে হয় নাই............ ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল............

আমি আমার সীমাবদ্ধতা স্বীকার করে বলছি, যখন মন্তব্য করেই ফেলেছিলাম তখন চেষ্টা করে দেখি আর একটু...............

১- সমাজ ব্যাবস্থাঃ আমরা এমন একটা সমাজে বাস করতাম, যে সমাজ ছিল “ প্রত্তেকে আমরা পরের তরে” আর এখন আমরা সেই সমাজকে বানিয়েছি “ প্রত্তেকে আমরা নিজের তরে”! যে কারণে আমার ঘরের কারও সরক দুর্ঘটনা না ঘটলে, আমরা ইলিয়াস কাঞ্চনের সাথী হই না! আমার বোনের বিয়ে পনের জন্য ভেঙ্গে না গেলে যৌতূকের কুফল বুঝি না! আমার মেয়ের মুখ এসিডে ঝলসে না গেলে, পিতা-মাতার কর্তব্য ও শসন- অনুশাসন ইত্যাদি আরও অনেক কিছুই বুঝি না!

২- নৈতিক অবস্থাঃ শিক্ষকের মর্যাদা যে শিক্ষকের পাঠদান এবং তাঁর সাধনা ও ত্যাগের উপরে নির্ভর করে, তা শিক্ষকরাই নিজে জানে না বা জানতে চায় না। নৈতিকতা তো আমি তাঁর কাছ থেকেই আশা করবো, যে শিক্ষিত,জ্ঞানী। সিল ছাড়া একটা কাগজ যে একটা ব্যাবহিত টিস্যু পেপারের থেকেও মূল্যহীন তা যদি একটা শিক্ষক না বুঝে বা বুঝতে না চায়, তাহলে দুঃখিত বোলতে বাধ্য হচ্ছি, সে শিক্ষক না।

৩- মূল্যবোধঃ একজন শিক্ষক শুধু বইয়ের প্রিস্টা গুলো ছাত্রকে পরাবে তা হতে পারে না। ওটা অনেকেই পারবে। উনাদের বই বুঝানো ছারাও অবশ্য কর্তব্য হচ্ছে মূল্যবোধের শিক্ষা দেওয়া, নীতি শিক্ষা দেওয়া। আর এটা সেই শিক্ষকই করবে বা পারবে যে নিজে নিতিবান ও সু-মূল্যবোধ সম্পন্ন এবং নিজের জীবনে এর সবকিছু চর্চা করেন। এই মানবিক মূল্য বোধগুলো একজন ত্যাগী ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ছাড়া আর করো পক্ষেই দেওয়া সম্ভব না। কারন সেই তো জ্ঞানী। তাঁরই তো দায়িত্ব জ্ঞান পৌঁছান। এখানে অনেক সুক্ষ ব্যাপার আছে, যা তাঁরাই বুঝবে এবং ছাত্রকে বুঝিয়ে পরবর্তী প্রজন্ম হিসাবে তইরী করবে সমাজকে তথা দেশকে আরও উন্নতির শিখরে আলো ছড়াতে!

কিন্তু কি জানলাম? জানলাম সেই পি এইচ ডি করা বা কাছাকাছি দেশের সরবচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের তথাকথিত শিক্ষকরা ভুলোক্রমে( এই ভুল ক্ষমার যোগ্য না! কারন তাঁরা অভিজ্ঞ, ২৫০ জন অনভিজ্ঞ ছাত্র- ছাত্রির দায়িত্ব নিয়ে অন্য জায়গায় গিয়েছে, যেখানে সে বা তাঁরা অনেক রকমেরই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে) সিল না থাকা একটা কাগজ কে অল্প শিক্ষিত, অশিক্ষিত ক’এক জন টিকিট চেকারের কাছে মূল্যবান প্রমান পত্র হিসাবে প্রমান কোরতে চেষ্টা করেছে! ঘটনার সুত্রপাত এখান থেকেই! উনারা যদি আত্ম মর্যাদা সম্পন্ন হতো তবে, প্রথমত সিল থাকার সম্ভাবনা থাকতো ৯৯.৯৯%। দ্বিতীয়ত, উনারা ঐ চেকারদের সাথে প্রথম কথার পর দ্বিতীয় কথায় না যেয়ে ছাত্রদের কাছে ভুল স্বীকার করে, বুঝিয়ে বিকল্প কনও সন্মান জনক ব্যাবস্থা করার চিন্তা করতো। এটা হতে পারতো সরাসরি ঐ এলাকার চেয়ারম্যানের সাথে বা সাংসদের সাথে বা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা বা আরও উঁচু কর্ম কর্তার সাথে যোগাযোগ করে ব্যাপারটা ফয়সালা করা। আজকাল সবারই এই রকম কানেকশন থাকে! এতে কি হতো? খুব বেশী হোলে ১ ঘণ্টা সময় নষ্ট হতো, এর চেয়ে বেশী কিছুই হতো না।


৪- বিচারঃ কিন্তু উনারা তা না করে ঐ অল্প শিক্ষিত,অশিক্ষিত ক’এক জন সামান্য বেতন ভুক্ত টিকিট চেকার কে এই জ্ঞান দেওয়াটাকে ঠিক মনে করেছিলো যে, সিল না থাকলেও যেহেতু উনারা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন যে এই কগজটাই প্রমান পত্র হবার দাবী রাখে সেহেতু ওঁদের উচিৎ হবে তাই মেনে নিয়ে ওনাদের প্রবেশে বাঁধা না দিয়ে সন্মান প্রদর্শন করুক! চমৎকার!!! এই হচ্ছে আপনাদের বিচার!

তাই তো আমি বলেছিলাম “মহামানব দাবীদার নিজেরাইতো সাধারণের থেকেও নীচে নেমে গেছে।“! সিল ছাড়া যে কনও সরকারী আদেশ পত্রের আইন গত দাবী করা আইনত দণ্ডনীয় অপরাধ! এটা বিশ্বাস করানোর জন্য বল প্রয়োগ করা ২য় অপরাধ! দরজায় লাথি মারা ৩য় অপরাধ! গন জমায়েত করে বিশৃঙ্খলা সৃষ্টি করা ৪র্থ অপরাধ! এই সব গুলো অপরাধের জনক ও ধারক ঐ আপনাদের শিক্ষকরা! যাদের জন্য আপনারা নাজেহাল হয়েছেন!

আজকে হয়তো ঐ শিক্ষকরাই পিছন থেকে আপনাদের কে সংগঠিত করছে ঐ ন্যাকারজনক ঘটনার বিচার চেতে( এটা আমার ধারণা, যেটা ভুলও হতে পারে)। তাঁরা সু বুদ্ধির পরিচয় দেয় নাই, সম্ভবত এখনো দিচ্ছে না! শিক্ষক হবার মাপকাঠি যেখানে একাডেমিক যোগ্যতার থেকে ক্যু রাজনীতি, তোষামোদি আর চাপাবাজি, সেখানে এর থেকে ভালো কিছু আসা করা আর ধুতুরা ফুলের কাছে গোলাপের খোশবু আশা করা একই কথা...............

তা, আপনাদের দাবী কৃত চাওয়াটা কি? “ছাত্র-শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার চাই।“! আপনারাতো বিচারের রায় দিয়েই ফেলেছেন! ওরা সন্ত্রাসী! তদন্ত হোল না! বিচার হোল না! রায় হয়ে গেলো! বাঃ চমৎকার! আপনাদের এই অধিকার কে দিয়েছে? বাল? বি এন পি? দেশের ছাত্র সমাজ?
দেশবাশি? কে............?


বিচার যদি সত্যি সত্যিই সঠিক হয় তাহলে তো আপনাদের শিক্ষকরাই ফেঁসে যাবে যা মনে হচ্ছে আমার। ওরা কি দোষে দোষী? কতটুকু দোষী? আদালতে যদি ওরা বোলে যে আমারা ছিলাম ৫-৭ জন আর উনারা প্রায় ২৬০জন! উনারা জ্বাল প্রমান পত্র দিয়ে ভীতরে ঢুকতে চাচ্ছিল, আমরা বাঁধা দিয়েছি চাকরীর খাতিরে! ওনারা আমাদের আক্রমন করেছিলো আর আমরা আত্ম রক্ষা করেছি মাত্র! আশ পাশের গ্রাম বাসী আমাদের অসহায় অবস্থা দেখে আমাদের সাহায্য করেছে!

আপনারা কি বলবেন? কতটুকু যুক্তি যুক্ত প্রমান আপনাদের আছে? ঐ আহত হওয়া কয়েক জন? সেটাতো ওদের মধ্যেও থাকাটা অস্বাভাবিক না! আমরা তো ওদের কনও কথা জানতে পারছি না বা ছবিও দেখছি না! ওরা যদি বানিয়ে ফেলে দু’চার জন কে পিঠ কাটা! আহত! ডাক্তারের প্রমান পত্র! যে দেশে পিতা তাঁর কন্যা কে ধর্ষিতা সাজিয়ে আনে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য, সেখানে তো এই প্রমান যোগার করা কোন ব্যাপারই না! আর ওরা তো খারাপ, ওদের ভয়ে দু’চারজন ওদের পক্ষে সাক্ষী যোগার করা কনও ব্যাপার?

এই কারনেই বলেছিলাম ওঁরা অপরাধ করেছে সত্যি, কিন্তু ওঁদের অপরাধ ধরার দেবতুল্য গুন যে আমি অর্জন করি নাই!” অর্থাৎ আমি সাধু হোলে তবে না অন্যকে চোর বলবো।

আপনি বড় গলায় বলেছে গঠনমূলক আলোচনা চাচ্ছেন! তাই তো? তবে শুনেন............ বিচার অবশ্যই হওয়া উচিৎ। তবে প্রথমে বিচার বিভাগীয় তদন্তের জন্য আন্দোলন করেন! যদি সত্যিই সুস্ট ও সঠিক বিচার চান। আপনাদের শিক্ষকদের প্রশ্নের সম্মুখীন করেন! দেখি শিক্ষকরা সেই আন্দোলনের সাথে থাকে কি না?

বিচারের রায় কারও ইচ্ছা মাফিক হতে হবে এটা এই একবিংশ শতাব্দীর সভ্যতা না। ঐ মানসিকতা হাজার বছর আগেই পার হয়ে এসছে বর্তমান মানব সভ্যতা।


পুনশ্চঃ আপনি আপনাদের সাথে ছারাও ওদের যে যে অপরাদের বিষয় তুলে ধরেছেন, তা আপনাদের সাথে সম্পর্ক যুক্ত না বিঁধায় উত্তর দিলাম না। আমার কনও কথা কাওকে আঘাত দেবার জন্য না। আমি শুধু চেষ্টা করেছি বাস্তবতা বুঝাতে, কারন সমস্যার সমাধান বাস্তবতা থেকেই পাওয়া যাবে, আবেগ থেকে নয়।

১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×