somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষকদের অযোক্তিক দাবি

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় এক মাস বা তার বেশি হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটি সতন্ত্র বেতন কাঠামোর জন্য আন্দোলন করছে।
কোন মানে হয়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাস নিয়ে কোটি কোটি টাকা আয় করে। এই এনজিও সেই এনজিওর উপদেষ্টা সেখানেও আয় নেহাত কম নয়। তার উপর আবার আন্দোলন!! শিক্ষিত লোকগুলো জ্ঞানের অভাবে আন্দোলন করছে।- কথা গুলো সরকারের।

আমার মাথায় ঢোকে না যারা এই গুলো বলেন তারা কি একবারও ভেবে বলেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে ক্লাস নিয়ে কোটি কোটি টাকা আয় করেন ঠিক আছে। আচ্ছা তারা কি জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে কয়টা বিষয় আছে? ব্যবসায় অনুষদ, ইংরেজি, আইন এ রকম গোটা চার-পাঁচটা বিষয় পড়ানো হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় আছে ৮০ টিরও বেশি। আর যে বিভাগগুলো আছে সেখানে কয়জন শিক্ষক ক্লাস নেন? আমার বিভাগের মাত্র ৪-৫ জন শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন। কোটি কোটি টাকা আয়ের হিসাবে যদি আসি, তাহলে সরকার একবার দেখুক একজন অধ্যাপক যখন অবসর নেন তখন ঢাকা শহরে কত টাকার সম্পদ থাকে আর একজন সচিব যখন অবসরে যান তার কি পরিমানে সম্পদ নামে বেনামে থাকে।
কলেজের শিক্ষকগন প্রাইভেট পড়ান, কোচিং এ ক্লাস নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন সেটা করতে পারেন না। দেখে যতটা বুঝি, আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ২-৪ জন ছাড়া বাকি সবায় চেয়ে আমার কলেজর (রাজউক উওরা মডেল কলেজ) অধিকাংশ শিক্ষকদের মাসিক আয় অনেক বেশি। [এটা দেশের শ্রেস্ঠ বিশ্ববিদ্যালয়ের অবস্থা। বাকি গুলার যে অবস্থা কেমন আল্লাহ মালুম]

একটা দেশের মেরুদণ্ড কতটুকু সোজা সেটা নির্ভর করে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপর। বড় বড় জাতিয় সঙ্গিত, জাতিয় পতাকা, বিলবোর্ড বা খেলার উপর না।
হয়তো সরকার আর সব বিষয়ের মত এটিও কোন ভাবে ম্যানেজ করে শিক্ষকদের বসিয়ে দিতে পারবে। কিন্তু তার ফলাফল হবে কি? একদিনে সেটা বোঝা যাবে না। আমি যদি শিক্ষকদের কেউ হতাম তাহলে দেশেই থাকতাম না। বিদেশ চলে যেতাম। এটা সবাই জানে ঢাবির অন্তত ৪০-৪০ ভাগ শিক্ষক যদি চায়, তাহলে ১০০% বৃওি নিয়ে তাদের বিদেশি কোন বিশ্ববিদ্যালয়ে যেতে ১ মাসও লাগবে না।
দেশ এমন কিছু হারাবে যা টাকা দিয়ে কেনা সম্ভব না।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×