লেবেল
সমীর আহমেদ
ধর্ম এখন আশ্চর্য এক লেবেল
মুনাফাখোররা বেশ ভাল করেই জানে,
মানুষ-পতঙ্গ-অন্ধ
যে কোনো প্রোডা্ক্টের গায় সেটে দিলেই
দারুন ব্যবসা।
তাই দেখুন না চারপাশে কেমন কোলাহল
ধার্মিকের চেয়ে বেশি মুখোশধারীর সংখ্যা
রাজনীতির গায় সেটে দেওয়া ধর্মের লেবেল ছড়ায়
বেহেশতি খোশবু । স্বর্গে যেতে শহীদ হতে শঙ্কা নেই।
হত্যাযজ্ঞের মধ্যে কমতি নেই আনন্দেরও!
১০০% হালাল সাবান আর মন্টাকের
বিশুদ্ধ বাতাস বিক্রির বিজ্ঞাপন দেখে
রোজ পবিত্র আবেশে কী সুন্দর চক্ষু জুড়ায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


