আমাকে তোমার মুখনিঃসৃত শ্লোক কে শোনাবে?
কে দেখবে আমাকে তুমিহীনা এই বর্ষাতে পুড়ে যাচ্ছি কেমন,
তোমাকে ভালবাসা তো আমার সেই জন্ম থেকে জীবনের
একমাত্র মৌলিক কাহিনী।
আমার চেতনা বলে কিছু নেই
আমার বিবেচনা বলে কিছু নেই,
আছে শুধু হৃদয় যার গহীন তোমার বিস্তার।
তুমি লেগে আছো আমার হাতের আঙুলে আঙুলের নখে
ঠিক যেমন মিশে থাকে ডাল আলু ভাতে।
হৃদয়ে তোমার নিখুঁত চিত্র আর তুমিময়তা আমর আপাদমস্তকে
আমায় ছুঁয়ে তুমি আছো তাই আমি দুঃখী নই,
তুমি মিশে আছো তাই অদ্ভুত তুমিহীনতায় ভুগি মাঝে মাঝে
তুমি ময় থাকি ছন্নছাড়া খুব,সকাল সন্ধ্যা সাঝে।
আমার তুমি একেকটি দেশলাই কাঠির মতন,
অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের
লাল লাল অগি্নতিলকে,
পাঁজরের নাম করে ওসব সংগোপনে
সাজিয়ে রাখি তোমায় আমি সেফটি-ম্যাচের মতো বুকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

