মাখবো না কোন সুগন্ধী,
তোমাকে আমার ঘামের ঘ্রাণও ভালবাসতে হবে।
কাটবো না দাড়ি-গোঁফ আমি,
তোমার তবু আমাকে ভাল লাগতেই হবে।
আমার মুখে থাকুক বাসি গন্ধ,
জোর করে জাপটে ধরে চুমু তোমায় খাবোই, দেখো।
আমার চেহারা থাকুক যতই মলিন-
আমার শীর্ণতা আর দারিদ্র্যকেও ভালবাসাই লাগবে।
ভালবাসতে হবে আমার দেওয়া ধমক,
আমার হাঁচি, কাশির দমক!
আমার সকল আঘাত, অন্যায়,
আমার সকল কষ্ট, চমক!
প্রেম-হরণকারী আমি
সন্ধি মুহিদ
৯/১২/১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


