তোমায় আমি বেসেছিলাম,
সাদা রঙের পবিত্র এক ভালোবাসা।
সে ভালোবাসায় ছিলো না কামনা।
ছিলো কেবল তোমার পবিত্র মুখপানে-
আমৃত্যু চেয়ে থাকার সাধ।
কিন্তু আজ ভেঙে গেলো বাঁধ!
কেন এতোদিনের সুপ্তপ্রেমে অগ্নুৎপাত করলে?
তোমার তপ্তশ্বাস জ্বালিয়েছে আমার ফুসফুস!
জাগিয়েছে আমার অন্তরাত্মায় আফসোস!
এখন আমি জ্বলে পুড়ে যাচ্ছি,
আরো কয়েক পা এগুনোর জন্যে!
এতোদিন যদি দূরেই ছিলে, ভালোই ছিলাম,
বলো তবে কেন সাড়া দিলে আজ?
তোমাকে আরো কাছে পেতে এখন আমি হন্যে!
২৮/৩/১৩
কেন এগুলে?
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


