somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুর বইয়ের খবর,,,

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম’। শতবছর আগে কারে কোথায় কী করে বা কার কাছ থেকে কী পেয়ে রবী বাবু এ কথা লিখে গেছিলেন আমরা জানি না।

তবে এটা জেনেছি আজ আমাদের কবিসাবের বইটা মেলায় আসছে। এখানে একমাত্র উহ্য কথাটি হচ্ছে, যদি প্রকাশক সাহেবের কথাটি সত্য হয়।

একবার এক গুণীজনের মুখে শুনেছিলাম। বাংলাদেশে প্রকাশকদের দায়বদ্ধতা ও সত্যবাদীতা কিংবদন্তীতুল্য। তারা কখনো মিথ্যা কথা বলেন না। আর তাদের কোন কথা কখনোই সত্য হয় না। তারা নবীন লেখকের কাছ থেকে ‘খরচের পয়সা’ নিয়ে তার বইটা বের করে দেন শিল্প বাঁচানোর মহান দায়িত্ব পালনের নিমিত্তে। তারপর আপসোস করেন, বইটা বের করতে গিয়ে আমার পুরো পয়সাটাই জলে গেল।

ধ্যাত, এসব কাসুন্দি আপাতত থাক। বড় খবর হচ্ছে কবিসাব মেলোয় যাচ্ছেন। প্রথম কাব্যগ্রন্থ ছাপার অক্ষরে। তার গন্ধ নেবেন নিজের নাকে। আমরাও যাব বন্ধুর কাব্যের স্বাদ নিজের করে নিতে। কাব্যানুভূতি ভাগাভাগি করে এর সৌরভ সবার মাঝে ছড়িয়ে দিতে। অন্তত আজ রাতে কথা বলি কাব্য ও কবিতার সুরে সুরে। বইটি পাওয়া যাবে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৫০২-৫০৩ নম্বর, দেশ পাবলিকেশন্সের স্টলে।

ও আমিও চিন্তাভাবনা করতেছি আগামী বইমেলায় একটা কবিতার বই বের করার। সেই লক্ষ্যে শিল্প তপস্যাও শুরু করে দিছি। প্রমাণস্বরুপ ক’ছত্র - এক যে ছিল ব্যাং/তার ছিল এক ঠ্যাং/ হঠাৎ আমায় মারল ল্যাং/ক্যাং, ক্যাং, ক্যাং। কেমন হইল কবিতাটা! যেমনই হোক, কাব্য চর্চা চলবে এই ঘোষণায় আজকের মতো এখানেই বিদায়।


তরুণ কবিকে নিয়ে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি খবরের লিংক। দেশের প্রায় সবক’টি গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে এই কাব্যগ্রন্থের খবর। একজন কবি হুসাইন আজাদ আর তার ‘অক্ষত আয়না’

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×