somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাপত্তা

০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তনুর মনে হচ্ছে ঘড়ির পেন্ডুলামটা খুব অস্থির ভাবে এদিক ওদিক করছে, সময়টা বুঝি খুব দ্রুত এগুচ্ছে। কালকে সে অন্য একটা মানুষের সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এই মানুষটাকে তনু এখনও বুঝে উঠতে পারেনি। মাত্র দুমাস হোল তাদের পরিচয়, হঠাৎ করেই বিয়ে ঠিক হয়ে গেলো। বাবার ইচ্ছাতেই বিয়েতে রাজি হতে হলো, এই সময় মনে হলো আসলেই কি বাবার ইচ্ছাতেই বিয়েতে সে রাজি হয়েছে, তার কি কোন ইচ্ছাই ছিলনা। তার এগুলো ভাবতে ভালো লাগেনা, তবুও কেন যেন ভাবনা গুলো চলে আসে। তনু তার দুমাস আগে ফেলে আসা অতীত টাকে একদম ভুলে যেতে চায়, জানে না কিভাবে ভুলবে সে, কিন্তু ভুলতে হবে তাকে।

চোখ বন্ধ করতেই লাবিবের কথা মনে পরে গেলো তনুর। এইতো কিছুদিন আগেও সকালে লাবিবের ফোন পেয়ে ঘুম থেকে উঠা, ওর সাথে কথা বলে ঘুমোতে যাওয়া। সবই এখন অতীত হয়ে গেছে। এখন তার বর্তমান ভবিষ্যৎ শুধুই তমাল

তনু যখন লাবিবের সাথে সম্পর্কটা ভেঙ্গে দিলো, তখন মনে হচ্ছিলো লাবিব ব্যাপার টা এতো সহজে হতে দিবে না। কিন্তু খুব আশ্চর্য লাবিব দু-একবার অনুনয় ছাড়া তনুকে কিছুই বলেনি। এই তো কিছুদিন আগে ফোনে লাবিবের সাথে কথা হলো, ওর কথা সুনে মনে হলো ও খুব ভালো আছে। কিন্তু ওকে তো আমি দীর্ঘ পাঁচ বছর ধরে চিনি, ওর ভালো থাকা কণ্ঠের আড়ালে দীর্ঘ অনুযোগ “পারলে তুমি এটা করতে”।
তনুর খুব বলতে ইচ্ছে করছিলো হ্যাঁ আমি পেরেছি খুব ভালো করেই পেরেছি, কারন জীবনে বেচে থাকতে হলে স্বার্থপর হতেই হয় লাবিব। তুমি হয়তো কোনদিন ও বুঝবে না, টাকার নিরাপত্তার কাছে ভালোবাসা গুলো সবসময়ই অসহায়।

এগুলো ভাবতে ভাবতে তনুর চোখ দিয়ে টপটপ করে পানি পরতে লাগলো। তারিখ টা নয়, জুলাই মাস, আষাঢ়ের বৃষ্টিও নামলো খুব জোরে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×