এখনো এলো না স্থিরতা-স্থিতিশীলতা আমার ভেতরের ভয়ংকর আমি'তে,
কিঞ্চিৎ ফুরসত মিললেই উঁকিঝুঁকি আর ছুটোছুটি।
.
সেই আমি যেন এক উন্মত্ত ষাঁড়, না যেন এক পাগলা ঘোড়া, না যেন এক বাঁধনহারা ঘুড়ি; ইচ্ছেঘুড়ি।
.
আমার হৃদয়-ক্যানভাসে থেকে থেকে নেমে আসে খাঁ খাঁ শূণ্যতা, ঊষর মরুর শুষ্কতা ও নির্জনতা।
.
আমার রোপিত বৃক্ষরাজিরা করে ছটফট একফোঁটা জলের আশায়, এদের চামড়া কুচকি ধরে আশির থুত্থুরের ন্যায়।
.
হে অধিপতি একচ্ছত্র! নভচর ভূচর যার সৃষ্ট
দাও না করে স্থিতি আমার আমিকে যা উদভ্রান্ত।
.
০৬/১০/১৫
উত্তরা, ঢাকা
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




