somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গরল
মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

বৃষ্টি শেষে সোনালী আঁকাশ - সূর্যাস্ত দেখতে বসিলায়

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকার দূষিত বায়ু ও ঝাপসা আকাশ দেখতে দেখতে চোখ ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে সাইকেল নিয়ে চলে যাই একটু বাতাস খেতে সাথে নদীর বুকে সূর্যাস্ত দেখতে পাওয়াটা বোনাস। গত শুক্রুবার গিয়েছিলাম বসিলা ব্রিজ পার হয়ে কেরাণীগঞ্জ, মোহাম্মাদপুর থেকে মাত্র ১৫ মিনিটের রাস্তা। যাওয়ার সময় মেঘ ছিল আকাশে, বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালাব এটাই চাচ্ছিলাম মনে মনে, সেই আশাও পূরণ হয়ে গেল। সবচেয়ে সবচেয়ে ভালো লাগলো বৃষ্টি শেষে পরিষ্কার আকাশে ডুবন্ত সূর্যের সোনালী আভা। হয়ত খুবী সাধারণ দৃশ্য তবুও ভালো লেগে গেলো অনেক। আরো ভালো লাগলো নদীর বুকে সূর্যের আলোকচ্ছটা, নদীর পানিটাও পরিষ্কার, টলটলে, বুড়িগঙ্গার মত কালো না তাই আরো ভালো লাগলো। ছবিটা হ্য়ত তুলতে পারি নাই তবে দৃশ্যটা আসলেই অসম্ভব সুন্দর ছিল যা বলে বুঝাতে পারব না। দিয়াবাড়ি, ৩০০ ফিট, আশুলিয়া অনেক যায়গায় গিয়েছি কিন্তু বসিলায় নদীর উপর সোনালী আকাশের প্রতিচ্ছবি এরকম আগে কখনও দেখি নাই, এমনকি পদ্ম নদীর বুকেও না, কারণ হয়ত পদ্মার পানিও অনেক ঘোলা। এর আগেও বসিলায় গিয়েছি তবে সঠিক সময়ে বৃষ্টি ও গোধুলী না থাকায় এরকম দৃশ্য অবলোকন করার সুযোগ হয় নাই। ক্যামেরা নিয়ে গেলে হয়ত আরও ভালো ছবি তোলা যেত। ব্লগের ফটোগ্রাফারদেরও আমণ্ত্রণ জানাচ্ছি যায়গাটা একবার ভ্রমণ করে কিছু ভালো ছবি তুলে আনার।

পরের ছবি দুইটা বৃষ্টির হওয়ার আগে যখন ব্রিজ পার হয়ে কেরাণীগঞ্জের দিকে যাচ্ছিলাম। ব্রিজ পার হওয়ার দশ পনেরো মিনিটের মধ্যেই বৃষ্টে শুরু হয়ে গিয়েছিল। আগের ছবি দুইটা ফেরার পথে যখন ব্রিজ পার হচ্ছিলাম, ততক্ষনে বৃষ্টি শেশ হয়ে গিয়েছিল। অবশ্য বলা যেতে পারে বৃষ্টি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। মাঝে মাঝে প্রকৃতিক দৃশ্য অবলোকন করলে চোখ ও মনের প্রশান্তি আসবে ও একঘেয়ামি কেটে যাবে। তাই সবাইকে আহবান করব প্রতি সপ্তাহে না হোক অন্তত মাসে একবার হলেও একটু গ্রামের দিকে যেয়ে ঘুরে আসবেন, বা সময় কাটাবেন। তাতে করে অনেক মানসিক অশান্তি বা দুশ্চিন্তা দুর হয়ে যাবে। একটু নিরিবিলি যায়গায় যাবেন, যেখানে সচরাচর মানুষের ভীড় কম হয়, মানুষের ভীড়ে গেলে আমার স্ট্রেসতো কমেই না, আরো বেড়ে যায়। তাই কক্সেস বাজার যেয়ে আমি তেমন কোন আনন্দ পাই না বা কোন পিকনিকে যেয়েও না। বড় জোড় বউ আর মেয়েকে নিয়ে নিরিবিলি কোথাউ যাই।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×