somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গরল
মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গল্পের সাথে বাস্তবের কোনই মিল নেই - নিশ্চিৎভাবে মিলে গেলে আগেই দু:খ প্রকাশ করছি। ছবিটি গুগলের সৌজন্যে

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- ময়নার বাপ শুনছ?
- হ্যাঁ বলো ময়নার মা।
- আমি না দুই দিন থেকে ভাত খেতে পারছি না।
- ভাত খেতে না পারা কোনো সমস্যা না। সোমালিয়ার ৩০% মানুষ ভাত খেতে পারে না। তারা ভাতই পায় না। তোমার একজনের না খেতে পারা কোনো সমস্যাই না।
- কেন ভাত খেতে পারছি না জিজ্ঞেস করবে তো!
- কেন গো?
- কারণ আমার খুব মাথা ঘোরাচ্ছে। বমি বমি লাগছে।
- মাথা ঘোরানো এবং বমি বমি ভাব খুব বড় কোনো সমস্যা না। আমেরিকার নিউইয়র্কের মাউন্ডএভার হসপিটালে প্রতি ঘন্টায় ১৬ জন রোগী মাথা ঘোরানো এবং বমি ভাব নিয়ে ভর্তি হয়। তোমার একজনের মাথা ঘোরানো, বমি বমি ভাব কোনো ব্যাপার না।
- মাথা ঘোরানো এবং বমি বমি ভাব কেন হচ্ছে জিজ্ঞেস করবে না?
- কেন হচ্ছে?
- কারণ আমি কনসিভ করেছি। আমার পেটে বাচ্চা আসছে।
- আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাচ্চা হবে, বাচ্চা হবে। হাহাহাহাহাহা।
- তোমার আনন্দ হচ্ছে?
- তো হবে না কেন? বাচ্চা হওয়া আনন্দের ব্যাপার।
- তুমি জানো তুমি অক্ষম পুরুষ। ডাক্তার বলে দিয়েছে তুমি কখনো বাবা হতে পারবে না। তোমার বউয়ের পেটে বাচ্চা এসেছে এটা জেনেও তোমার হাসি আসে কীভাবে? আনন্দ করো কীভাবে?
- হাসব না কেন? এটা কোনো সমস্যাই না। ইউরোপের একটা দেশ আছে নরওয়ে। নরওয়ের ২৫% মানুষ জানেই না তাদের বউয়ের পেটের বাচ্চাটা কই থেকে আসল। আমার একজনের বউয়ের পেটে উড়ো পার্সেল কোনো ব্যাপারই না।
- বাচ্চাটা কীভাবে আসল জানতে চাইবে না?
- কীভাবে আসল?
- আমাকে রেইপ করা হয়েছিল। রাস্তায় বের হয়েছিলাম। কয়েকজন ধরে নিয়ে রেইপ করে ছেড়ে দিয়েছে।
- হাহাহা। এটা কোনো সমস্যাই না। আমেরিকায় প্রতি ১৭ সেকেন্ডে একজন নারী ধর্ষিত হয়। ইংল্যান্ডে হয় প্রতি ১৭ মিনিটে একজন। তোমার একজনের ধর্ষিত হওয়া কোনো সমস্যাই না।
- তোমার বউ ধর্ষিত হয়েছে জেনেও তুমি হাসছ? ওরা আমাকে কেন ধর্ষণ করেছে জানতে চাইলে না যে?
- কেন করেছে?
- কারণ তারা জানে ধর্ষণ করলেও কোনো বিচার হবে না। ধর্ষণ ফ্রিতে করা যায়। যাকে তাকে করা যায়।
- হাহাহা। এটা কোনো সমস্যাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীনে যে গণধর্ষণ করেছিল তার বিচার কোনোদিনও হয়নি। তোমার একজনের ধর্ষণের বিচার হওয়া খুব জরুরি না।
- তাও হাসি আসতেছে? ধর্ষণ শেষ করে ওরা কী বলেছে জানো?
- কী বলেছে?
- ওরা বলেছে তোমার বাবাও নাকি তোমার মতোই অক্ষম ছিল। তোমার জন্ম হয়েছে তাদের বাপের মাধ্যমে। তোমার মাকেও এক সময় ধর্ষণ করা হয়েছিল। তুমি জারজ, বাস্টার্ড।
- হাহাহা। এটাকে তো সমস্যাই বলা যায় না। ফিনল্যান্ডের ১৮%, অষ্ট্রিয়ার ২১%, সুইডেনের ১২%, রুমানিয়ার ১১%, নেদারল্যান্ডের ১৯% মানুষ জানেই না তাদের বাবা কে। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নরওয়ের ২৭% মানুষ জারজ। হাহাহাহাহা। আমার একজনের বাস্টার্ড হওয়া কোনো ব্যাপারই না। হাহাহাহা।
- হিহিহিহিহি।
- হাহাহা, হোহোহো, হিহিহিহি।
- হিহিহিহিহিহি। হাসতে হাসতে মরে গেলাম ময়নার বাপ।
- মরে যাওয়া কোনো সমস্যাই না। পৃথিবীর সেরা ১০ টা সুখী দেশের ১০০% মানুষই এক সময় মরে যাবে। দুনিয়ার কেউ অমর না। সবাই মরে। হাহাহাহাহাহা
- হিহিহিহিহিহি।
- হোহোহোহোহো........

(এই লেখার মানে যারা বুঝতে পারেননি আপনাদেরকে অভিনন্দন। আজকের দিনে আপনারাই প্রকৃত সুখী মানুষ)

লিখাঃ ফেসবুক থেকে সংগৃহীত, লেখকের পরিচয় জানা যায় নাই, জানা গেলে কৃতজ্ঞতা জানিয়ে দিব।

যারা ছাত্রছাত্রীদের প্লাকার্ডের ভাষা নিয়ে খুবি চিন্তিত তারা নিজ দায়িত্বে ভিডিওটা দেখে নিবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×