somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গরল
মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

Plagiarism নিয়ে সোচ্চার ব্লগাররা piracy নিয়ে কতটুকু সচেতন?

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বেশির ভাগ মানুষই কি তাহলে ডাকাত?

আমাদের ব্লগাররাতো মনে হয় তাই মনে করে, একথা কেন বললাম সেটার প্রেক্ষাপট ব্যাখ্যা করছি তার আগে আমার পূর্ববর্তি পোষ্ট নিয়ে একটু বলে নেই। আমার পূর্ববর্তি পোষ্টের উদ্দেশ্য ছিল এটা বুঝা যে কপিবাজদের আমরা চোর বলতে পারি কিনা? চোর সমাজের একটা খুবই ঘৃণ্য রকমের গালি। একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোক কে চোর বলে গালি দিতে পারে কিনা কপিবাজির জন্য? কপিবাজি একটা অপরাধ কিন্তু সেটা চুরির মত ঘৃন্য অপরাধ কিনা। অনেকেই যুক্তি, ব্যাখ্যা ও গুগল থেকে সজ্ঞা উদ্ধৃত করে বুঝানোর চেষ্টা করে বলেছে যে সেটা যুক্তিসঙ্গত এবং এটা তারা বলতে পারে। চোর, চুরি, চুরির সাফাই এসব নিয়ে বেশ কিছু পোষ্ট এসেছে এবং যাকে নিয়ে এসব পোষ্ট শেষ পর্যন্ত কপি পোষ্ট ও কপিবাজদের তালিকায় তার নাম নেই। অথচ শাস্তি ভোগ করছে সেই বেচারাই তার একটা পোষ্টে কয়েকজনকে গালিগালাজ করার জন্য। অনেক আগে ট্যাগিং নিয়ে অনেক পোষ্ট এসেছিল এবং জানা আপাও স্বয়ং ট্যাগিং এর বিরুদ্ধে লিখেছিলেন। সেখানে যারা চোর ট্যাগ দিল একজনকে তারা প্রমাণ করতে পারল না, এই ব্যাপারে মডারেশনের ভুমিকা কি জানতে চাচ্ছি কারন শুধুমাত্র দুইটা কপি করা মন্তব্য দিয়ে plagiarism প্রমাণ হয় না।

এখন আসি piracy নিয়ে, আমাদের দেশের কতজন মানুষ পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে নিশ্চই ধারণা আছে। যারা এখানে plagiarism নিয়ে এত সোচ্চার তারা কয়জন লাইসেন্সড সফটওয়্যার ব্যবাহার করে? Plagiarism নিয়ে এত জ্ঞান থাকলে piracy ও পাইরেটেড সফটওয়্যার নিয়েও জ্ঞান থাকার কথা। অতএব লেখা কপি করলে যদি তাকে চোর বলা যায় তাহলে পাইরেটেড সফটওয়্যার যারা ব্যাবহার করে তাদের কি ডাকাত বলা যায়? ডাকাতিতো চুরির চেয়েও বড় অপরাধ, দাগি আসামি বলা যায়। অথচ কতজন এই অপরাধকে অপরাধ বলে গণ্য করে? বাংলাদেশ এমন কে নাই যে পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার করে না, পাইরেটেড সিনেমা বা গেমস ডাউনলোড করে না?

এটাই আসলে আমাদের জাতিয় চরিত্র, আমরা নিজেদের অপরাধকে অপরাধ মনে করি না। অপরের ছোট একটা অপরাধকেই বড় করে প্রচার করি। আমি নিজে লাইসেন্সড উইন্ডিজ, অফিস৩৬৫ ফ্যামিলি সাবসক্রিপশন আছে আমার, গুগল ওয়ান, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম সাবসক্রিপশন আছে, তাহলে কি আমি দেশের বেশির ভাগ মানুষকে ডাকাত বলতে পারি না? Plagiarism নিয়ে যারা সোচ্চার তাদের কয়জন লাইসেন্সড সফটওয়্যার ব্যবহার না করেন তাদেরকে কি আমি ডাকাত ট্যাগ দিতে পারি? ব্লগেও আমাদের দেশের ও সমাজের চরিত্র ফুটে উঠেছে। সমাজে সঙ্গবদ্ধ চক্র যেভাবে বোকা মানুষদের ফাদ ফেলে বিপদে ফেলে জেলে ঢুকায়, ব্লগেও কি রাজিব নুরের ক্ষেত্রে সেরকমই ঘটল না?

আপনি কাউকে অপরাধি বলতে পারবেন না, এটা আইনে বলা আছে, জানেন কি? একমাত্র আদালতের রায় ব্যাতিত অন্য কেউ কাউকে অপরাধি বললে তার বিরুদ্ধেও মামলা করা যায়। সভ্যলোকেরা এসব আইন করেছে, এমনি এমনি করে নাই, একটু চিন্তা করে দেখুন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬
৩৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×