somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাথা ফাটিয়ে পুলিশের অস্ত্র কেড়ে নিল শিবির (ভিডিও)।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Click This Link

রাজশাহী নগরের শালবাগান এলাকায় আজ সোমবার সকালে এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে তাঁর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছেন ছাত্রশিবিরের কর্মীরা।
ওই পুলিশ কর্মকর্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি রাজশাহী উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হিসেবে কর্মরত আছেন। রাস্তায় পড়ে থাকা জাহাঙ্গীরকে ঝর্ণা বেগম নামে এক নারী পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি এই হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের কর্মীরা রাজশাহী নগরের শালবাগান এলাকায় একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ রাস্তায় বাধার সৃষ্টি করে। বাধা উপেক্ষা করে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়েন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবারের গুলি ছোড়ে।
পুলিশ সদস্যরা সংখ্যায় ১০ জনের মতো ছিলেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটতে থাকেন। এ সময় শিবিরের কর্মীরা এসআই জাহাঙ্গীরকে ধরে মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁরা তাঁর কাছ থেকে পিস্তল ও ওয়াকিটকি কেড়ে নেন। এ ছাড়া তাঁদের হামলায় শফিকুল ইসলাম, লতিফুর হায়দার ও জাকির হোসেন নামে তিন পুলিশ সদস্য আহত হন।
জাহাঙ্গীর ও শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। লতিফুর ও জাকিরকে রাজশাহী পুলিশ রাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা রুখসানা পারভীন প্রথম আলো ডটকমকে বলেন, এসআই জাহাঙ্গীর মাথা ও চোখের ওপরের দিকে আঘাত পেয়েছেন। তাঁর মাথার আঘাত গুরুতর।
তবে সার্বিক ঘটনার বিষয়ে তাত্ক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
গতকাল রোববার রাজশাহীর বাটারমোড় এলাকায় সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের বোমা হামলায় পুলিশের এসআই মকবুল হোসেনের (২১) ডান হাতের কবজি উড়ে যায়। প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিত্সার জন্য তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে পুলিশের আরও ছয় সদস্যসহ অন্তত ৩২ জন আহত হন।
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×