somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় !! দিপু মনি, অবশেষে আপনিও রাজনীতির নোংরামির কাছে আত্ম-সমর্পন করলেন??

২৭ শে জুলাই, ২০১১ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খালেদা জিয়া ক্ষমতা ছাড়া কিছুই বুঝতে চান না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতা ছাড়া কিছুই বুঝতে চান না। তিনি সংসদ মানেন না, আদালত মানেন না এমনকি রাষ্ট্রকেও মানতে চান না। তার কাছে সংসদ ভালো লাগে না। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় সংসদে যেতেন না। বর্তমান সংসদের আড়াই বছরে তিনি উপস্থিত ছিলেন মাত্র ছয় দিন।’

২৬ জুলাই চট্টগ্রামের শহীদদের স্মরণে আলোচনা সভা, সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং বিরোধী দলের দেশদ্রোহীতামূলক কর্মকা- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার রাজধানীর ডাব্লিউভিএ মিলনায়তনে একাত্তেরের ঘাতক দালাল নিমূল কমিটি এ সভার আয়োজন করে।

দীপু মনি আরও বলেন, ‘চাইলেই চল্লিশ বছর পেছনে ফিরে যাওয়া যায় না। তেমনিভাবে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া যায়নি। পুরোপুরি ধবংস করা সংবিধানকে যতটুকু সম্ভব উপযুক্ত করা হয়েছে। ভালোর শেষ নেই। ভবিষ্যতে আরও ভালো করা যেতে পারে।’

তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘তিনি মুখে দেশকে ভালোবাসার কথা বলেন। দেশকে ভালোবাসলে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিতে পারতেন না, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য হরতাল দিতে পারতেন না। তাদের হরতাল গণতন্ত্র রক্ষার জন্য নয়, পরিবার রক্ষার হরতাল।’

সরকারের উন্নয়ন এবং প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনা আবেগের বিষয় নয়। আমাদের প্রতিশ্রুতি সবগুলো কাজ বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

অনুষ্ঠানে প্রধান আলোচক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘বিরোদী দল হরতালের নামে গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তাদের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষা করা এবং উন্নয়ন ব্যাহত করা।’

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ফেরদৌসী প্রিয়ভাষিণী।

বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘৭২ এর সংবিধানে ফেরার প্রত্যাশায় জনগণ বিগত নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়েছে। পুরোপুরি ৭২ সংবিধানে ফিরতে আরও ভোট বিপ্লব ঘটাতে হবে।’

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবীর।

সুত্র : লিংক
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ সকাল ১০:০৯
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×