somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুয়া বিলের ঝামেলা থেকে মুক্তি ও সিস্টেম লস কমানোর লক্ষ্যে বিদ্যুৎ গ্রাহককে প্রি–পেইড মিটার দেওয়ার উদ্যোগ

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারা দেশের প্রায় দেড় কোটি বিদ্যুৎ গ্রাহককে পাঁচ বছরের মধ্যে প্রি-পেইড মিটার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে ২১টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আরও আটটি গ্রহণের প্রক্রিয়াধীন আছে। এসব প্রকল্প বাস্তবায়নে দাতাগোষ্ঠীর সহায়তা পাওয়া যাবে। গ্রাহককে ভুয়া বিলের ঝামেলামুক্ত করা, বিল বকেয়া রাখার প্রবণতা বন্ধ করা, সিস্টেম লস কমানো প্রভৃতি প্রি-পেইড মিটার দেওয়ার লক্ষ্য। এখন পর্যন্ত সরকারের পরিকল্পনা হচ্ছে, সরকার তথা বিতরণ সংস্থাগুলো গ্রাহককে মিটার সরবরাহ করবে। পরে গ্রাহকের কাছ থেকে মাসিক বিলের সঙ্গে কিস্তিতে সেই দাম তুলে নেওয়া হবে। আবাসিক গ্রাহকের ক্ষেত্রে প্রতিটি মিটারের দাম পড়তে পারে গড়ে আট হাজার টাকা। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের জন্য পড়তে পারে প্রায় ২০ হাজার টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ই ডট জেন কনসালট্যান্টস নামের একটি প্রতিষ্ঠান কর্মশালা অনুষ্ঠানে সহায়তা দিয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহককে নিশ্চিন্ত রাখার জন্য বিদ্যুৎ বিতরণ খাতে যে ব্যবস্থাপনা দরকার, প্রি-পেইড মিটার তার অন্যতম। পরীক্ষামূলকভাবে যেসব এলাকায় এই মিটার বসানো হয়েছে, সেখানকার গ্রাহকেরাও এটা গ্রহণ করেছেন। এখন ক্রমান্বয়ে সব গ্রাহককে এই মিটারের আওতায় আনা হবে। এডিবির এদেশীয় পরিচালক বলেন, বাংলাদেশের বিদ্যুৎ খাতে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উৎপাদন বেড়েছে। পদ্ধতিগত লোকসান কমেছে। কিন্তু বিদ্যুতের অপচয়, অপব্যবহার, বিল নিয়ে গ্রাহকের অভিযোগ এখনো আছে। প্রি-পেইড মিটার এগুলোর অবসান ঘটাতে পারে। এডিবি এ ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত আছে। শীঘ্রই বিদ্যুৎ গ্রাহকরা তাদের কাংখিত সেবা পেতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×