somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশকে নিয়ে যুক্তরাজ্যের এ কোন ষড়যন্ত্র!

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্য আর অষ্ট্রেলিয়ার যড়যন্ত্রে বাংলাদেশি ক্রিকেটের সাফল্য, অর্থনৈতিক উন্নতির অগ্রযাত্রা তথা বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আজ হুমকির মুখে। নিকট অতীতের অব্যাহত সাফল্যে উজ্জীবিত এদেশি ক্রিকেটার ও সমর্থকরা যখন অধীর আগ্রহে আসন্ন বাংলাদেশ-অষ্ট্রেলিয়া সিরিজের জন্য অপেক্ষমান, প্রত্যাশায় উন্মুখ প্রতীক্ষা সাফল্যের টুপিতে যুক্ত হবে গৌরবের নতুন পালক-তখন বিনা কারণেই যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ চিহ্নিত কিছু দেশ এদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তাহীনতার সম্ভাবনা নিয়ে উদ্দেশ্যপূর্ণ মেইল করার পাশাপাশি গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের বিষয়ে চরম নেতিবাচক প্রচারনা শুরু করে। যুক্তরাজ্য ১০ অক্টোবর পুনরায় বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারির মাধ্যমে বহির্বিশ্বে আবারও এ দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি চরম হুমকির সন্মুখীন করে দিলো। যে যুক্তরাজ্যে ৬ লাখ বাংলাদেশি বসবাস করে তাদের নিরলস কর্মকান্ডের মাধ্যমে ঐ দেশের অর্থনীতির ভিত মজবুতে ইতিবাচক ভূমিকা রাখছে সেই যুক্তরাজ্যই বাংলাদেশিদের জন্য ভারত থেকে ভিসা ইস্যুর ব্যবস্থা করে তাদের বাংলাদেশি স্বজনদের জন্য যুক্তরাজ্য ভ্রমণে চরম হয়রানী আর প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া আত্মসম্মানবোধে উজ্জীবিত জাতি হিসাবে বাংলাদেশিদের জন্য এহেন বিমাতাসুলভ, অশোভনীয় আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি সুবিধা স্থগিত করে দেশের বাণিজ্যিক সাফল্যে আঘাত করার পর নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে বাংলাদেশ ভ্রমণে বিদেশি ব্যবসায়ী, পর্যটক/ক্রিকেটারদের উপর অহেতুক নিষেধাজ্ঞার প্রচারনা এ সত্যই সামনে আনে যে, দেশীয় অপশক্তির পরীক্ষিত দোসর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র- এরা বাংলাদেশের উন্নতি চায়না বলেই এহেন হীন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদেশের দেশপ্রেমী, সচেতন জনতার প্রতি আহবান, আসুন সকলের সম্মিলিত প্রতিরোধে এদের প্রতিহত করি- এদের পণ্য বর্জন করি। নেপাল যদি ভারতের বিমাতাসুলভ আচরণের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন করতে পারে, ভারতের চ্যানেল বন্ধ করতে পারে তাহলে আমরা পারবো না কেন?
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×