ছুড়ে ফেলুন আস্তাকুঁড়ে
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ষড়রিপুর তাড়নায় অসংগত লোভে মানুষের স্বাভাবিক ঔচিত্যবোধ যখন নষ্ট হয়ে যায় তখন বিবেকও তাকে আর নাড়া দেয় না। এরই জ্বলন্ত উদাহরণ আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রন কার্যালয়ের নিয়ন্ত্রক শহীদুল হক। সীমাহীন লোভে সাধারণ বিচার-বুদ্ধি লোপ পাওয়া নির্লজ্জ এই সরকারি কর্মকর্তা ঘুষ নেয়ার মত ঘৃণ্য কার্যক্রমে জড়িয়ে এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন। অব্যাহত অপকর্মে পাপের ষোলকলা পূর্ণ হওয়ায় তার সকল অনাচার এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। তবে সুশাসন প্রতিষ্ঠায় অংগীকারাবদ্ধ বর্তমান গণমুখী সরকারের কাছে এ ধরণের অপকর্মের কোনো প্রশ্রয় নেই বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার সাথে সাথেই তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে নিজ দায়িত্ব থেকে। অতীতের সরকারগুলোর দীর্ঘদিনের কুশাসনে এখনও অনেক সরকারি কর্মকর্তা ঘুষ বাণিজ্যের মতো অপকর্মে অভ্যস্ত হয়ে আছেন বিধায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে। আসুন, আমরা সকলে মিলে এদের প্রতিহত করি। সচেতন জনতার সম্মিলিত কর্মপ্রচেষ্টায় সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গড়ে তুলি দুর্জয় প্রতিরোধ। এদেরকে আস্তাকুঁড়ে ছুড়ে দিয়ে দেশকে মুক্ত করি দুর্নীতির রাহুগ্রাস থেকে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন