somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ বিরোধী চক্র সব সময় সক্রিয়

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রাহকের সামনেই কৌশলে মোবাইল সিম জালিয়াতি করা হচ্ছে। সিম পুনঃনিবন্ধনের সময়ই জালিয়াতির আশ্রয় নেয় চক্র। এই চক্র হাজার হাজার সিম অন্যের নামে নিবন্ধন করে নিয়েছে। এখন সেই সিমই পাওয়া যাচ্ছে বাজারে। এর সঙ্গে অপারেটর, এজেন্ট ও রিটেইলাররা জড়িত । কারও আঙ্গুলের ছাপ সংরক্ষণ করে প্রিএ্যাকটিভ সিম নিবন্ধন হয়নি। বর্তমানে যেসব গ্রাহক সিম নিবন্ধন করছেন তাদের অসচেতনতার সুযোগ নিয়ে এক একজন গ্রাহকের কাছ থেকে তিন চার বার আঙ্গুলের ছাপ নিয়ে প্রিএ্যাকটিভ সিম সংগ্রহ করছে অপরাধীরা। গত বছরের ১৬ ডিসেম্বর থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ঘটা করে বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া চলে। এই সময় পুনর্নিবন্ধিত সিমের সংখ্যা প্রায় সাড়ে ১১ কোটিতে দাঁড়ায়। ৩১ মের পর থেকেই অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া হয়। নিয়মানুযায়ী, আঙ্গুলের ছাপ ছাড়া কোন সিম বিক্রি করা যাবে না। কঠোর ও কঠিন আইনের মাধ্যমে সিম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। জালিয়াতির মাধ্যমে অন্যের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে হাজার হাজার মোবাইল সিম নিবন্ধন করে বিক্রি চলছে। এসব সিম প্রিএ্যাকটিভেটেড হিসেবে খুচরা দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছে। যে কেউ এসব সিম কিনে নিতে পারেন। তার জন্য নতুন গ্রাহককে কোন ফিঙ্গার প্রিন্ট দিতে হয় না। তবে এই সিমগুলো বেশিরভাগ কিনে নিচ্ছে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা। এর আগে সিম পুনঃনিবন্ধনের সময় অনেক মহল চেষ্টা করেছে এটাকে বানচাল করার। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। এখন যেটা করা হচ্ছে, এখানেও তাদের স্বপ্ন ভঙ্গ হবে। সিম নিবন্ধনের কারণে মোবাইলে হুমকি, সন্ত্রাসী কর্মকান্ড অনেকাংশে কমে গেছে। এই সেক্টর ব্যবহার করে যেন কেউ কোন অপরাধ করতে না পারেন সেই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে প্রতি গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তিনি কয়টা সিম নিবন্ধন করেছেন। তখন যদি কোন গ্রাহক আপত্তি তোলেন যে, সে দুই বা তিনটা অপারেটরের সিম নিবন্ধন করেছেন। তার নামে যদি আরও সিম নিবন্ধন হয়ে থাকে তাহলে ওইসব সিম বন্ধ করে দেয়া হবে।


সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×