কেন এই হত্যাযজ্ঞ!
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের মানুষ যখন শান্তিতে বসবাস করছে তখন একটা কুচক্রী মহল দেশের ভাবমূর্তি বিদেশের কাছে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে। গত শুক্রবার রাতে রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পুলিশের দুজন কর্মকর্তা সহ রেস্তোরাঁর ভেতরে থাকা দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে তাদেরকে হত্যা করে। এই বিদেশীদের বেশিরভাগই ছিলেন ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত কাজে তারা বাংলাদেশে এসেছিলেন। দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে হলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারলেই তাদের এই হীনস্বার্থ চরিতার্থ হবে। আর সেই উদ্দেশ্যেই তাদের এই কু পরিকল্পনা। কিন্তু তারা কি একটুও চিন্তা করল না যে, তারা কোন দেশের অর্থনৈতিক ক্ষতি করছে। বিদেশীরা যদি শান্তি মত ব্যবসা না করতে পারে তাহলে তারা তো আর এদেশে আসবেনা ব্যবসা করতে। তাহলে আমাদের দেশ কি অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি গ্রস্থ হবে না? কুচক্রী মহলের চিন্তাধারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে দেশকে পঙ্গু বানানো, দেশের অর্থনীতিকে ধ্বংস করা। কিন্তু দেশের নিরাপত্তা বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অটুট মনোবল ও জীবনের ঝুঁকি নিয়ে এই রক্তাক্ত জিম্মি ঘটনাকে মোকাবিলা করেছেন, ধ্বংস করে দিয়েছেন তাদের সব পরিকল্পনা। কুচক্রী মহল আর যেন এই ধরণের দুর্ঘটনা ঘটাতে না পারে সে জন্য সবার ঐক্য মত হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন