somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তথ্য অধিকার
তথ্য চাই তথ্য চাই !! আমি ভালোবাসি তথ্য অধিকার আইন-২০০৯ এবং এর বাস্তবায়নে যাতে সরকারী-বেসরকারী প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা-ন্যাপরায়নতা ফিরে আসে, সেটাই আমার কামনা এবং আন্দোলন।

তথ্য অধিকারঃ আল বদরের জন্ম কোথায় ও জন্মদাতা কে?

১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলবদরের জন্ম কোথায় হয়েছিল সে সম্পর্কে প্রসিকিউশন নানা জায়গায় নানা কথা বলেছে।

সানসেট এট মিড ডে বইতে তারা বলছে, নোয়াখালীতে মহিউদ্দিন চৌধুরী আল বদর গঠন করেন।

মাওলানা একেএম ইউসুফ সাহেবের মামলায় বলা হয়েছে তিনি খুলনায় প্রথম রাজাকার ও আলবদর বাহিনী গঠন করেন মে মাসে।

৭১ এর দশ মাস বইতে বলা হয়েছে জুন মাসে আলবদর বাহিনী গঠন করা হয় বিহারী ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে।

একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় বইতে বলা হয়েছে ঢাকার লালবাগে বদর বাহিনী গঠিত হয় মাদ্রাসা ছাত্র ও বিহারীদের নিয়ে।

শাহরিয়ার কবিরের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বইয়ে বলা হয়েছে, কামারুজ্জামানের নেতৃত্বে জামালপুরে প্রথম আলবদর বাহিনী গঠিত হয়।

ফর্মাল চার্জে তারা বলেছেন ২২ এপ্রিল জামালপুরে প্রথম আলবদর গঠিত হয়।

এই বইগুলো সবই তাদের দাখিল করা বই। আর মাওলানা নিজামীর বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাহিনী গঠন করেন ছাত্র সংঘের সদস্যদের নিয়ে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতেন বলে বলা হয়েছে। অথচ তিনি ৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতেন মর্মে কোন প্রমাণ তারা দাখিল করেননি।

প্রসিকিউশনের কোন বক্তব্য সত্য ? সেলিম মনসুর খালেদের যে বই তারা এ্ই মামলায় ব্যবহার করছেন তা উর্দুতে লেখা যার প্রকাশক, অনুবাদকের নাম নেই। বইটা বাজারেও পাওয়া যায় না।

তিনি বলেন, নিজামী সাহেব আলবদরের প্রধান ছিলেন মর্মে তারা অসমর্থিত ও রেফারেন্সবিহীন বই থেকে তারা বলতে চেয়েছেন। তিনি যেহেতু ছাত্রসংঘের সভাপতি ছিলেন তিনিই আলবদরের প্রধান ছিলেন।

আবার এটাও তাদের ডকুমেন্টেই আছে যে, ৩০ সেপ্টেম্বরের পরে তিনি ছাত্রসংঘের সভাপতি ছিলেন না। তাহলে নবেম্বর-ডিসেম্বরের অভিযোগ তার বিরুদ্ধে কিভাবে আসে?

আবার তারাই ১১-১২-১৯৭১ তারিখের দৈনিক সংগ্রাম দাখিল করেছেন যাতে বায়তুল মোকাররমে আলবদরের পথসভার খবর ও ছবি আছে যাতে আলবদর প্রধান হিসেবে অন্য এক ব্যক্তির নাম আছে।

মিজানুল ইসলাম বলেন, অধ্যাপক আবু সাইয়িদ মাওলানা নিজামীর রাজনৈতিক প্রতিদ্বন্দ¦ী। ১৯৮৬ সালে প্রথম নির্বাচনে অংশ নেয়ার পর থেকেই নিজামী সাহেবের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়।

তার আগে তার বিরুদ্ধে কোন অভিযোগ কেউ করেনি। সাইয়িদ সাহেবও তার আগে কিছু লেখেননি। স্বাধীনতা যুদ্ধের পরপরই পাবনা জেলা পুলিশ সুপারের মাধ্যমে জেলার স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের তালিকা তৈরী করা হয়। তাতে কোথায়ও মাওলানা মতিউর রহমান নিজামীর নাম নেই।

এই মামলার ১ নং সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরী পদে পদে মিথ্যা কথা বলেছেন। তার কোন একাডেমিক লেখাপড়ার সার্টিফিকেট নেই, অথচ বলেছেন কুষ্টিয়া কলেজ থেকে বিএ পাস করেছেন। আমরা ঐ বছরের টেবুলেশন শিট জমা দিয়েছি যাতে তার নাম নেই। সে যে চিঠি দাখিল করেছে তা ফটোকপি তাতে নানা অসঙ্গতি রয়েছে।
তথ্যসুত্রঃ এখানে দেখুন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×