somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় মানবতা। আমাদের বিবেক কোথায়?

০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হরতালে আগুনে ঝলসে যাওয়া কিশোর মনির হোসেনের অবস্থার কোনোই উন্নতি নেই। শরীরে ৯৫ ভাগ ঝলসে যাওয়া এই কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে। চিকিত্সকেরাও কোনো আশার আলো দেখছেন না। আর মনিরের বাবা রমজান আলীও সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন সবকিছু।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতাল চলাকালে গত সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঝলসে যায় এই কিশোরের শরীর। গাজীপুরের বড় কাঞ্চনপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মনির।
বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রের কর্তব্যরত চিকিত্সক রেবেকা সুলতানা প্রথম আলো ডটকমকে জানালেন, মনির হোসেনের অবস্থা খুবই গুরুতর। তার শরীরের ৯৫ শতাংশই ঝলসে গেছে। তার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না চিকিত্সকেরা। ‘আমরা এখন তার কষ্টহীন মৃত্যুর জন্য অপেক্ষা করছি’, জানালেন চিকিত্সক রেবেকা। তাঁর ভাষায় মনিরের অবস্থা এখন ‘হোপলেস’।
মনির হোসেনের বাবা রমজান আলী জানান, হাসপাতালে চিকিত্সার কোনো ত্রুটি হচ্ছে না। সবকিছুই সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিলেন তিনি। গাড়িচালক রমজান আলী জানালেন, তিন সন্তানের মধ্যে একজন বেশ আগে মারা গেছে। এখন মনিরের এই অবস্থায় সব সময়ই হাসপাতালে থাকছেন তিনি। আর্থিক সামর্থ্যও নেই। সবার কাছে আর্থিক সহায়তাও চাইলেন তিনি। অনেকটা ক্ষোভের সঙ্গেই বললেন, ‘আমার গাড়ি তো পার্কিং করা ছিল। আমি তো হরতাল অমান্য বা ভঙ্গ করি নাই। তাইলে ক্যান আমার গাড়িতে গান পাউডার দিয়া গাড়ি জ্বালাইয়া দিল? আমার পোলাডারে জ্বালাইয়া দিল?’

হরতালে আগুনে ঝলসে যাওয়া এবং বোমাবাজির শিকার বেশ কয়েকজন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা নিচ্ছে। তাদের এবং স্বজনদের চিত্কার আর আহাজারিতে বার্ন ইউনিটের পরিবেশ অনেকটাই থমথমে। ওয়ার্ডগুলোতে শুধুই পোড়া মাংসের গন্ধ।
বার্ন ইউনিটের পরিচালক সামন্তলাল সেন বললেন, ‘সারাটা জীবনই আমি পোড়া রোগীদের নিয়েই কাটিয়ে দিলাম। কিন্তু এমন পোড়া দেখলেই কষ্ট লাগে। গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া!’

এদিকে বার্ন ইউনিটে চিকিত্সাধীন রোগীদের দেখতে আজ বুধবার সেখানে এসেছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। মেহের আফরোজ তাঁর মন্ত্রণালয় থেকে আহতদের সহায়তার আশ্বাস দিয়েছেন।
খবরের লিংক
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×