
রাত্রি হলে আকাশ নেমে আসে
ঝুলবারান্দায় বসে আমার পাশে।
হাত বাড়িয়ে শক্ত আলিঙ্গনে
বুক পেতে নেয়- মনের কথা মনে।
মনের পাত্র শূন্য হলে পরে
ঝুলবারান্দা দূরের পথ ধরে ।
মনের কথা ছলকে পড়ে তবু
পাত্র কোথায় - রাখতে পুরোটুকু?
ছড়িয়ে দিলে তেপান্তরের কানে
বুঝবে কি ছাই সকল কথার মানে !
মনের কথা মনেই থাকা ভালো
গহীন পথে দিতেও পারে আলো ।
——————
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




