ছবি-নেট
আমি আছি প্রজন্ম চত্বরে
তোমাদের মিছিলে শ্লোগানে
যুগ যুগ ধরে
আমি আছি তোমাদের দাবীতে
জনতার ঢলে ,তোমাদের কোলাহলে।
যুদ্ধাপরাধীদের ফাঁসি আমাদের দাবী
আমার দাবী দেশমাতারও
লাল সবুজ পতাকাটাও আমাদের অর্জন
লাখ শহীদের রক্তেমাখা লাল সূর্যটা
আর সবুজ প্রান্তর আমদের দেশটা।
তাতে কলংকের তীলক হয়ে
আজো বেঁচে আছে দেশমাতার গলা টিপে ধরেছিলো যারা
যারা অপবিত্র করেছিলো বাংলার মাটি জল
আজ তাই আমরা প্রজম্ন চত্বরে
ফাঁসির দাবী নিয়ে এসেছি
সেই সমস্ত হায়েনার
যাদের নেই বাঁচবার কোন অধিকার
এই বাংলার মাটি জল
পদ্মা মেঘনা যমুনা
এ আমাদেরই আর কারো না
এখানে ওদের ঠাঁই নাই।
এই দাবি নিয়ে তাই
প্রজন্ম চত্বরে এ প্রজন্মের
প্রাণের দাবী নিয়ে
যুদ্ধাপরাধীর ফাঁসি দিয়ে
স্বাধীনতার বিজয় পতাকা
আরকেবার উড়াতে চাই।
বাংলা মায়ের হাসিমাখা মুখ
দেখিবারে চাই
তাই তোমাদের সঙ্গে
আমিও প্রজন্ম চত্বরে
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




