মনের মাঝে অনেক কথা জমে আছে
জমে আছে অভিমান;
জমেছে অনেক প্রেম পীরিতি ভালবাসার অভিধান।
জানালাটা বন্ধ রেখেছো
ফিসফিস করা তাই বন্ধ
দম বন্ধে আটকে মরি পাচ্ছিনা তোমার সঙ্গ।
প্রেমের কথা বলব কারে
কারে জানাবো ব্যথা
একটু নাহয় কষ্ট দিতাম দিতাম দুঃখ বারতা।
সঙ্গীহীনা এই আমি তুমি বিহনে অন্ধ
জগৎজোড়াই খোলা প্রান্তর তোমরটা শুধু বন্ধ।
কথায় তোমার ভীষণ অভিমান কেমনে ভাঙাই তা
তোমার মনে জাগলে প্রেম কি কর বুঝিনা।
কে বলেছে দুঃখ থেকে সৃষ্টি হয়রে সিন্ধু
আমি বলে সিন্ধুর চেয়েও অনেক বড় ভালবাসার বিন্দু।
ভালবাসাই চরম সত্য অন্যকিছু নয়
মিলন কাব্যই মহাকাব্য ,বিরহকাব্য নয়।
যে জন বলেছে নজরুলের সব অমর সৃষ্টি নার্গিসের প্রত্যাখানে
তারে বলে দাও নজরুলের সৃষ্টি অমর হয়েছিল প্রমিলার আগমনে।
বন্ধু সে তোমার নয়
তোমার বিচ্ছেদে যে জন মহানন্দে শত্রু সেজন হয়।
এসো না প্রানের প্রিয়া
নতুন করে স্বপ্ন গড়ি উথালপাথাল প্রেম দিয়া ।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


