ছবি..নিজের আঁকা
এখনকার কবিতা গুলো কঠিন হয়ে যাচ্ছে বেশ
বেশির ভাগই মাথার উপর দিয়ে চলে যায়।
গীটারের তার ছিড়ে কবিরা আকাশ ছুতে চায়।
নক্ষত্র গুলো গীটারে তারে বেধে ছুড়ে সমুদ্রের নীলিমায়।
টিকটিকির লেজের আঘাতে রানা প্লাজায় ধ্বস নামে।
কবিতার আকিবাকি আজ ব্ড্ড জটিল নশ্বর ধরাধামে।
প্রেমিকারাও আজ দারুণ কঠিন দুলাইন কবিতায় বশ মানে না
প্রেমের কবিতাকে তারা বাজে কবিতা বলেন।
কবিতা ব্যর্থ হয়
অশ্রাব্য কথাগুলোতে তারা অতটা বিরক্ত নয়
প্রেম টিকে থাকে লুকোচুরি খেলায় ।
অবজ্ঞার বেড়াজালে প্রেমাস্পদের দীর্ঘ নাভিশ্বাস
তবু আশায় থাকেন,
হয়ত কোন এক ক্ষণে ভালবেসে ফেলতে পারেন,
নাটোরের বনলতাসেন।
জমানা বদলে গেছে বদলে গেছে অশ্লীলতা
শিশ্নটাআজ ভীষণ পবিত্র তাতে মাখা শালীনতা।
তেতুলসোনা সম্ভাষনে প্রিয়তমার প্রেম উবে যায়
কর্পূরের মতন
এর চেয়ে বাজে শব্দটি নেই ধরাতেএখন
সম্পর্কের শেষ সুতোটিও ছিড়ে যায় আর টিকেনা
তারপরও তোমাকে অভিবাদন তেতুলসোনা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


