ঘসেটি বেগমের কাসিমবাজার কুঠি
বাংলার আকাশ দগ্ধ হলো বৃটিশ সূর্য ওঠি।
সেই যে গেল বাঙলার সূর্য ওঠলো না আর কভু
ফিরীঙ্গি আর হানাদার ,
সঙ্গে এবার যুক্ত হলো নব্য রাজাকার
তাদের দহনেই প্রাণের বাঙলা দগ্ধ বারেবার।
মুখে তাদের দেশপ্রেম আছে মেলা
তাদের চাটুকারিতায় ব্যস্ত আছে রঙবেরঙের চেলা।
বর্ণচোরার দল
দেখতে শালারা যষ্ঠিমধু আসলে গন্দম ফল।
সেজেছে যে সাধু ধর্ম দিয়ে শরবত গুলে দেখাচ্ছে নানাযাদু
স্বাধীনতার ধ্বজা ধরে রাজনীতি সে তো বেশ
সুযোগ বুঝে পাল্টি মারে দেশটারে করে শেষ।
দেশের মানুষরে দেয় ধোকা
বিচারের নামে অবিচার করে করে আমাদের বোকা।
বাংলার জনতা গভীর দীর্ঘশ্বাসে !
বিয়াল্লিশ বছর পেরিয়েও কেমন স্বাধীনতাটারেই খোজে ।
আর কতকাল চলবে বল এমনই প্রহসন
সঠিক বিচার কখন পাবে ভাবি বাংলার জনগণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


