অযাচিত স্বপ্ন অযাচিত বেদনা
কালোত্তীর্ণ প্রেম কালোত্তীর্ণ সাধনা ।
ভেসে থাকে হাসের দল জলতরঙ্গে যেমন,
সুখের আশায় ক্লান্ত পাখিরা বিষন্নতায় তেমন।
ওড়ে যায় সুখ পাখি ওড়ে ওড়ে আশা
পিয়াসীর পিয়াসা মিটাই কেমনে ?
যেথায় পরাবাস্তব শুধুই হাওয়ায় ভাসা।
প্রেমের দোলায় দুলছি যখন ভীষণ আনমনে
শুধু দূরে চলে যাও সুখের পাখিরা জানে।
আছে কি নতুন কোন ছলনা
আছে কি নতুন কোন প্রহসন
যে প্রহসনে হৃদয়ের ক্যানভাসে
দূর অতীতের কোন ব্যর্থতা ফিরে আসে।
স্বপ্ন সাধনায় বিভোর যখন বীর মুক্তিসেনা
বীর দর্পে শকুনেরা তখন করিতেছে ডাকুপনা।
সেসব ভেবেছি কিশোরবেলায় ভীষণ সে জ্বালা
যারা দানিল কালো ছায়া তাদের গলেই কেন বিজয় মালা?
যখন তারা বিচারের কাঠগড়ায়
স্বপ্ন বুঝি সফল হলো কঠিন সততায়।
বিচাপতির বিচার কেমন লাগে শুধু প্রহসন
সকল জনে বিড়ম্বণায় বেচে যায় আসলজন।
প্রহসন প্রহসন ,
তোমার বিচারেও দারুণ অযোগ্য সত্যি প্রেমিক মন।
জগৎ জুড়ে এমনই বিচার এটি সত্য মানি
তোমার প্রেমেই হৃদয় আমার দারুণ বিশুদ্ধ জানি।
তবু ভাবে এ চাতক মন
আমায় ফেলে যাবে কি দূরে তোমার হেয়ালীমন।
অন্য কাহারে লয়ে ভুলে কি যাবে তোমারই আসল জন
তার চেয়ে বড় ধরণীর পরে আছে কি কোন প্রহসন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


