কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।
একটু পরশ পেতে
কেটে গেল কতটা সময়!
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
বুঝি এ প্রতীক্ষা আমার; কতটা নির্দয় !
কোমলতর ঐ ঠোটে
আর পেজা তুলার মতন নরম মোড়কে
সুতীব্র এই শীতে
জানি ভাল লাগার ওম থাকে।
থাকে শীতের সোনালী রোদ
পাখীর পালকের মতন;
রহস্যময় সেই স্নিগ্ধ কোমল উপত্যকার
পরতে পরতে আগুন।
শীতের পরে শীত কেটে যায়
কিছুটা উষ্ণতা পাওয়ার আশায়,
একটা পাখির নীড়ে
ছোট্ট পাখীর ছানা নরম শরীর
কিছুটা আশ্রয় খোঁজে রক্ত করবীর
আর একটা উষ্ণ নোনা প্রস্রবণ ।
শীতের কুয়াশা ভেজা সকালে
চাই কোমল উষ্ণ ছুঁয়া
কিছুটা কাঙ্খিত সুখের বিচরণ।
সাপের মায়াবী নীল ছোবলে ,
বিষেরা যায় খেলে,
সাধ জাগে দংশনে মরবার,
সেই মরণে সুখ আছে উষ্ণতার।
কিছুটা উত্তাপ চাই
নিদারুণ এই শীতে ,
এতটুকু সুখ যদি পাই
কোমল অনুভূতিতে।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



