
নিজের মাঝে নেই আমি নেই কারো হৃদয়ে
এ কেমন হলাম আমি ভেবে যাই আনমনে।
পাইনা যে দিশে আর ।কে আমার আমি কার?
এই কি জীবন ? এই কি বেঁচে থাকা ? এভাবেই কি প্রতিক্ষণ ?
এভাবেই চলছে দিন এভাবেই চলছে রাত
এভাবেই আষাঢ় শ্রাবণ এভাবেই ক্ষণপ্রপাত।
বসন্তের ফুলগুলি কার জন্য ফোটে
বাগিচার বুলবুলি কেন যে ডাকে?
এই আমার মন তার উদাস উদাস ক্ষণ
কার কথা ভেবে? কার ছবি এঁকে?
আমার এই রঙিন চোখে অশ্রু এসে অবশেষে
কার কামনায় কোন সে আশায় শুধু শুধু ভালবাসে।
মন আমার নেই আর আমার এই মনে
অশান্ত ছুটোছুটি তার কোথায় কে জানে ?
নই আমি আমার, নই আমি অন্য কোন কার?
স্রষ্টা জানে এই মুক্ত বলাকা মন কেন আজ বিষন্নভার।
কোথায় সে মায়াবতী ?কার সন্ধানে দিকভ্রান্ত এই মন?
সে কি আসবে না ছোটে কভু ধ্রুবতারার মত নিয়ে অনন্ত মধুক্ষণ।
নিজের মাঝে নেই আমি নেই বোধ হয় কোন খানে
এভাবেই পথহারা মন চলছে ছোটে মধুবেলার অন্বেষণে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

