উদাসী বাতায়নে
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাগুনের উদাসী বাতায়নে — দিয়েছো চৈত্রের সুতীব্র রোদ
ভালবাসা গেছে বেড়ে তাতে—হৃদয়ে জমেনি ক্রোধ।
মায়াবতী ,সর্বগুণে গুনান্বিতা তুমি বিদ্যায় স্বরস্বতি।
জ্ঞান গরিমার লেশমাত্র নেই আমি তুচ্ছ অতি ।
তুমি হাসলেই বৃষ্টি নামে শুষ্ক ধরনীতে
তুমি কাঁদলে চৌচির এই হৃদয় ফেটে ফেটে ।
তোমার জন্য এই ফাগুনে বেলি ফুলের মালা
খোঁপায় দেব রক্তগোলাপ হাতে চুড়ি মেলা ।
তোমার জন্য শেষের কবিতা আর রবীন্দ্রগান
তবু মিনতি করি প্রাণের পরী ভুলে যাও অভিমান ।
ফাগুনের বনে আজ ফুটেছে কত ফুল!
পাখিরা সব গাইছে গান ভ্রমরারা আকুল।
এমন মধুর ক্ষণে কষ্ট পেতে নেই মনে
হয়ে যাক বন্ধন এই রাগ —অনুরাগের সন্ধিক্ষণে।
শুন চৈতালী তপ্ত হওয়া
তপ্ত বায়ে আবর্জনা-জঞ্জাল দাও পোড়ে দাও
ঢেলে দাও স্নেহ-মায়া ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন