পাহাড়ী মেয়ে ও একটু অবসর
১৮ ই জুন, ২০১৭ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রীষ্মের প্রখর রৌদ্রে করেছি নিবিড় অনুসন্ধান
ঘেমে গেছে সারাদেহ তবু প্রাণশক্তি অফুরান ।
সবুজ শ্যামল গিরিতে
দু’চোখে লেগেছে ঘোর;
জুড়িয়েছে প্রাণ যেন
সে মম প্রিয়ার বাহুডোর।

পাহাড়ের ঢাল বেয়ে চলছে পাহাড়ী মেয়ে;
সবুজ আভরনে দেহ ঘেরা তার
বিমুগ্ধ পথিক তাতে অপলক থাকে চেয়ে।
সাঙ্গু কিংবা শঙ্খ নদীর কথা বলছি
পরিশ্রান্ত দেহ নিয়ে
অনুসন্ধানি মনে
দূর পাহাড় থেকে
তারে দেখে দেখে চলছি ছুটে চলছি। 
খাড়া গিরিপথ প্রস্তরেতে ঘেরা
পাহাড় শিখরে কত মানুষ
গড়েছে সুখের ডেরা ।
এত যে কঠিন জীবন
তাতেও সুখ আছে
কঠিনেরে তাই বেসো ভাল
তাতে যে সুস্থতা মিশে আছে।
বৃদ্ধ বয়সেও তারা
সুদীর্ঘ পাহাড়ী পথ
চলছে ছোটে
কলার কাঁদি বয়ে
ধরনীর বুকে বাস তাদের
দীর্ঘ আয়ু নিয়ে ।
বেঁচে থাকার বুঝি এটাই স্বস্থসম্মত পথ 
এত কিছু দেখে দেখে
এতদূর পথ ছুটে
হয়েছিনু হয়রান;
নীলগিরি রিসোর্টে বসে তাই
জুড়িয়েছি অধরখান।
সুরম্য অবকাঠামো আর সুসজ্জিত স্থান
জুড়োলো মোর দুনয়ন মুগ্ধ হলো প্রাণ ।
স্বর্গের সুখ সেথা ভর করেছিল প্রাণে
চৈত্রে যেন উঠেছে মেতে কোকিল
বাসন্তী কোন গানে।
একটু অবসর যেন সোনার তরীর উপর
সুখে দুলে উঠেছে সেথা হিয়া
ওটুকু বেদনাকাব্য সেথা তুমি ছিলে না প্রিয়া ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন