অপরাজিতা
১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধনে জড়াতে চেয়েছি
দাসত্ব শৃঙ্খল পরাতে নয়;
অনেক ভালবাসা থাকলে
এভাবেই জড়াতে হয়।
খুব কাছে যেতে চেয়েছি
কোন অনিষ্ট করতে নয়;
অনেক বেশি পড়লে প্রেমে
এত কাছে যেতে হয়।
গড়তে চেয়েছি সুরম্য অট্টালিকা
ভালবাসার ইট_ বালি_ সুড়কি দিয়ে
নয়ন জুড়ানো সমাধি গড়তে চাইনি কোনো;
সঙ্গে থাকতে চেয়েছি আমরণ,
ক্ষণিকালয়ের জীবনচক্রে
তোমার কোলে মাথা রেখে
ক্রমাগত নিঃশেষ হতে চেয়েছি প্রেমে
।
শুষে নিতে চেয়েছি বেঁচে থাকার সবটুকু নির্জাস
তোমার দেহের সুবাসিত ফাটল থেকে ;
বর্ষা এলে বৃষ্টির পর মিষ্টি রোদে
আকাশ যেমন সাজে
ছয়টি ঋতুর সবক’টিতে ঠিক তেমনি
রঙধনুর সাতরঙে সাজাতে চেয়েছি তোমাকে
।
নিয়নের আলোয়
শুধু তুমি আর আমি
হংসমিথুনের জলে ভাসার মত
রিকশায় চড়ে ঘুরে বেড়াতে চেয়েছি
পুরোটা শহর ।
ফুলশয্যা গড়তে চেয়েছি বারোটিমাস
কন্টকিত করতে চাইনি তোমার জীবন
চেয়েছি অলস প্রহরে
তোমার প্রেমে আমার সর্বনাশ।
তুমি হতে আমার দৈনন্দিন প্রথম কবিতা পাঠ
পড়ন্ত বিকেল, অমবস্যার নক্ষত্ররাজি
ভরা পূর্নিমার চাঁদ , বটের শেকড়
ব্যবেলিয়নের ঝুলন্ত উদ্যান।
তোমাকে বুকে নিয়ে অনায়াসে
পারি দিতাম কষ্টের নীলসাগর,
পৌঁছে যেতাম ভালবাসার দারুচিনি দ্বীপে।
তুমি হতে আমার হৃদাকাশে মুক্তবিহঙ্গ
দূরন্ত বলাকা, লালসবুজ পতাকা।
আমি হতাম সবুজ ঘাস, খোলা মাঠ
বৃষ্টি হয়ে ভালবাসা ঝরাতে এই অন্তরায়;
আমি জলীয়বস্প করে কামনার জলতরঙ্গ
পাঠিয়ে দিতাম তোমার অনুভূতি প্রবণ এলাকায় …।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন