somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বৃষ্টিভেজা কবিতাত্রয়

০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটু কাছে আসো

বৃষ্টির ঝাপটা আজ নিলাম গায়ে মেখে
এতো দিনের ভ্যাবসা গরম যেন এক নিমিষে—
দূর হয়ে গেছে।

বৃষ্টির পানি ভীষণ ঠান্ডা লেগেছে তাই ভালো
আল্লাহ তায়ালার রহমত যেন —
পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে নেমে এলো।

বৃক্ষগুলো ভিজে জবুথবু,
পাখির বাসা ঝড়ো হাওয়ায়
এদিক ওদিক দোলিতেছে শুধু।

চলার পথে জমলো জল
থামলো পথিক—পথ চলাচল
এমন ক্ষণে মনটা আমার চাইছে তোমায় কাছে,
এমন ক্ষণে দূরে থাকার কী কোন মানে আছে?
সোনার মেয়ে একটু কাছে আসো
মধুরতরো ক্ষণে শুধু আমায় ভালোবাসো..


ঋণশোধ

ভোরের আকাশ—বৃষ্টি ভেজা
বৃষ্টিস্নাত ক্ষণ—আকাশটা যেন কেঁদেই চলছে
বিষন্ন তার মন।

মুষলধারে পড়ে বৃষ্টি—ঐ দূরের আকাশ থেকে,
কাছের আকাশ কোথায় তুমি গড়েছো আবাস?
দু’নয়নে তোমায় দেখছি না যে!

মনটা তাই মরুভূমি যদিও শ্রাবণজলে দেহ ভিজে গেছে
পাষাণবুকে পাথর বেঁধে আঁকো আল্পনা
জীবনটা যে অনেক ছোট তবে কি বুঝতে পারেছো না?
কতদিন ধরে ডাকছি তোমায় আর ডাকবো কতদিন!
আর কতদিন ডাকলে তবে কানায় কানায় পূর্ণ হবে
ব্যবধান কাব্য দূরে ঠেলে ভালোবেসে হাসবে অমলিন।

মৃত্যুশাসিত জীবনে তুমি শোধিবে কবে?— ভালোবাসার ঋণ
এতো কবিতায় প্রেম ত্রিভূবনে আর কাহারো নেই
প্রতিটি চরণ স্বর্ণমুদ্রা হলে—সেই ঋণ শোধিতে হবে শুধু তোমাকেই ।



দু’জনে মিলে ভাব করি চলো

আকাশে অনেক মেঘ মুষলধারে বৃষ্টিতো পড়ছেই!
ব্যস্ত নগরে ব্যস্ত জীবন— চলছে তো চলছেই।
এখানে ব্যস্ততার শেষ হয় মৃত্যু এলে পরে,
এরই ফাঁকে প্রগাঢ় প্রেম ঠিকই বসত গড়ে।
দু’জনে বসে এবার না হয় কাজের ফাঁকে
হয়ে যাক ঈষৎ উষ্ণ— এক কাপ চা ।
অতীত দিনের মধুর স্মৃতি তাতে লাগিবে মন্দনা।
বৃষ্টির জল দেহে যেন কামনার আগুন জ্বেলে গেলো
মনটাতো আগে থেকেই— ভীষণ এলোমেলো ।
ভাব করার তাই এখনই সময়;
দু’জনে মিলে ভাব করি চলো ।


সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিংএ পরিনিত করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বির লক্ষ্যে Substack-inspired Membership/Subscription Model প্রস্তাবনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন সাধারণ নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিন আমি লক্ষ্য করি, আমাদের এই Somewhereinblog.net ( সামু) প্ল্যাটফর্মটি কত চমৎকারভাবে বাংলা সাহিত্যের এবং তথ্যভিত্তিক লেখার... ...বাকিটুকু পড়ুন

×