somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শুভ জন্মদিন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১।

তোমার জন্ম দিনে আলোকিত গোটা স্বদেশ যেন
তাই খুশির সীমা নাই, হে আপোষহীন নেত্রী
এমন দিনে পূলকিত মনে শুভজন্মদিন আর
ফুলেল শুভেচ্ছা তোমায়,
হে গণতন্ত্র কামী মানুষের দুর্গম সহযাত্রী।

হে সুন্দর, দেশের মানুষ অনেক বেশি
বাসে যে ভালো তোমায়
তোমার হাসিতে যেন ভূবন হাসে
তোমার দুঃখে কাঁদে, তুমি গণতন্ত্রের মূর্ত প্রতীক
স্বৈরাচারের যম, তুমি দাও অসহনীয় দহন ঠিক
গণখুনি স্বৈরাচারের পাতা মরণ ফাঁদে।
তোমার বিচরণ নয়তো অকারণ
গণতন্ত্রের ঝান্ডা যে থাকে তোমার হাতে,
স্বৈরাচারের শত অত্যাচারেও তুমি স্বদেশ ছাড়ো নাই
সুযোগ বুঝে আয়না বিবি নিজেই গেছে চলে দূরদেশে
সাঙ্গ পাঙ্গ তার অনিরাপদ রেখে এই বাংলায়।

দৃষ্টান্ত দেবার মতো স্বদেশ প্রেম তোমার
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মোদের অহংকার
শুভ জন্মদিন, নিরন্তর শুভকামনা
সুদীর্ঘ সুন্দর সুস্থ সফল জীবন হোক তোমার,
স্রষ্টার দরবারে করিতেছি প্রার্থনা ।

২।

স্বৈরাচারের রোষানলে পড়ে তিনি হলেন যেন একটা জিন্দা লাশ
বিগত দিনের গণতন্ত্রেরই মতো, সবই যেন নিয়তির এক নির্মম পরিহাস।
সন্তানের অকাল প্রয়াণে হৃদয়টা যে তাঁর আরও ক্ষত বিক্ষত
কোন ভাষাই যে যথেষ্ট নয় তাকে স্বান্তনা দেবার মতো।
এত আঘাত শয়ে শত চাপেও তিনি স্বদেশ ছাড়েননি
বাংলাদেশের মানুষ ছেড়ে কোথাও যান নি
রোগে শোকে বয়সভারে জর্জরিত তবুও গণতন্ত্রের পথটা ছাড়েন নি
তিনি যেন দেশপ্রেমের মূর্তপ্রতীক এক, শত অত্যাচার শয়ে
সুদীর্ঘ সময় গেলো তার জীবন থেকে নির্বিচারে গৃহবন্দী হয়ে
অবশেষে বিজয় হলো তার,
দেশমাতা যে মুক্তি পেল লাল সবুজের জয় হলো স্বৈরাচার নিপাত গেলো
বিশ্বেরদরবারে গণতন্ত্রের মূর্ত প্রতীক তিনি বিশ্ববাসী প্রমাণ পেলো তার।
গৃহবধু থেকে তিনি রাজনীতির মহান নেতা অবাক সূর্যোদয় বাংলার আকাশে
তিমির আধার দূর করে তাই আবারও উঠেছে, আঁধার শেষে আলোর পেলাম দেখা।
আজকে খুশির দিন বাঁধ ভাঙার জোয়ারে তাই উৎসব মুখরদিন
আজকে যে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার শুভ জন্মদিন
আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা শুভকামনা জানাই তারে
হে দেশ মাতা, বঙ্গজননী, বিশ্ববরেণ্য নেতা- শুভ জন্মদিন ।







সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৮
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×