মনের বনে দুঃখ ফুল বেদনার রঙে সেজেছে
২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্নিদগ্ধ একটি শিশু হাঁটছে উদাসীন
দেহটি যে তার ঝলসে গেছে আগুনে
ছোট্ট অবলা শিশু কখনো যে
ভাবেনি হায় আসবে এমন নির্মম দিন
দিক্বিদিক যেন ছুটছে সবাই
যেন সেই রোজ হাশরের ময়দান
নেমে এসেছে ধরায়
প্রিয় নগরী তাই ডুকরে কেঁদে ওঠে
কোথায় হারালো নিষ্পাপ শিশুটি তার
যে শিশুটির চলার পথ; আদর সোহাগে পরম যতনে
বাবা মায়ের বুকের জমিন।
সারা জীবন আগলে রাখা প্রাণের চেয়ে প্রিয়ো কোমল দেহটিও
খন্ড খন্ড লন্ড ভন্ড মৃত অবয়ব পান্ডুর মলিন।
বীভৎস এমন দৃশ্য এইখানে কেউ দেখেনি যে আগে।
নিহত বিমান চালক পারতেন বেঁচে যেতে
তিনিও যে মরে গেছেন নগর বাসীর জীবন বাঁচাতে চেয়ে
মেহেরীন চৌধুরী সব কিছু ছাপিয়ে যেন জগৎ মাতা
মানবতার বাতিঘর,
একে একে কুড়িটি শিশুর জীবন বাঁচাতে গিয়ে
তিনিও জীবন দিলেন; অগ্নি দগ্ধ হয়ে
আত্নোৎসর্গের এমন নজির কেউ দেখেনি আগে
কৌতুহলী মনে তাই প্রশ্ন জাগে
শিক্ষিকা কি তবে মায়ের চেয়েও বেশি ভালোবাসতে পারে
নিজের জীবন তুচ্ছ করে কেমন করে আগুনে ঝাপিয়ে পড়ে
প্রিয় সব ফুলের কাননে আগুন লেগেছে
মনের বনে দুঃখ ফুল বেদনার রঙে সেজেছে।
নিষ্ঠুর শহরে পানির বোতল ছয়শ টাকা
রিকশা ভাড়া হাজার, ধ্বংসাবশেষের মধ্যে থেকেও
ফুটলো না ফুল হায় বিশ্ব মানবতার।ছবি: নেট থেকে
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৫ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।
সব মানুষ একই রাজনৈতিক আদর্শে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা...
...বাকিটুকু পড়ুন
প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিটক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।...
...বাকিটুকু পড়ুন
বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন...
...বাকিটুকু পড়ুন
১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ...
...বাকিটুকু পড়ুন