somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

গ্রহ—নক্ষত্র—কক্ষপথ সমগ্র

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রহ—নক্ষত্র—কক্ষপথ

জানতাম না আমি যে তারারা ফিসফিস করতে পারে
যতক্ষণ না তোমার লেখা গুলো আমার আকাশ হলো।
গোধূলীর মতো মনোরম আর নিনাদের মতো সাহসী তুমি
আমার নীরব হৃদয়টিকে উড়তে শেখালে যেন মুক্তবিহঙ্গ।
তোমার হাসি আমার আকাশে রংধনুর সাত রং এনে দেয়
এ এক অদ্ভুত আকর্ষণ হৃদয়ের সব কল্পনা কেড়ে নেয়
আগে কখনো জানিনি যে তোমার প্রতিটি দৃষ্টি
আমায় দেয় অনুভূতি— যেন হয় অবাক সূর্যোদয়
আমি এঁকেছি তোমার নাম নক্ষত্রের আকাশে
প্রতিটি বাতাসে তোমাকেই স্বপ্নে দেখেছি
তুমি আমার সমস্ত বিশৃংখলায় শান্তির দেবদূত।
আমার গানের সুরের প্রতিধ্বনি
যদি কখনো পৃথিবীটা নীরব হয়ে যায়—
আপন কক্ষপথে সে ঘুরতে ভুলে যায়—
আমি তখনও এভাবেই থাকবো তোমার পাশে;
ঠিক যেন একটি বিশ্বস্ত গ্রহ !
তোমার ভালোবাসার চারিপাশ
চির অবধরিত কক্ষপথ যার ।

হংসমিথুন

রাতের নিরবতায় তোমার কন্ঠ বাজে আমার কানে
একটা কোমল ফিসফিসানি— যেন নিদ্রা ডেকে আনে।
তোমার নাম যেন একটি সতেজ গান
যা আমার আত্নাকে কাছে নিয়ে আসে
এবং তোমার অবয়ব তুলনাহীন স্বপ্ন আঁকে এই মনে।
তোমার চোখের দুটি তারা অন্ধকারে পর্দা ভেদ করে
আমার পথ হয় যেন আলোকিত যখন গোটা পৃথিবী অন্ধ
তোমার হাসি যেন একটি গোলাপফুল যা চিরকাল ফোঁটে থাকে।
উন্মোচিত করে সেই কাঙ্ক্ষিত আনন্দ যা মোর হৃদয়ে খুঁজে পাই
মোর মনময়ূরী নাচে —যেন কেটে যায় জীবনের সকল দ্বিধা দ্বন্দ্ব ।
যদিও হয়তো একদিন সময় যৌবনের গালের লালিমা কেড়ে নেবে
ঋতুগুলি মেঘবরণ চুলকে একদিন ধূসর করে দেবে
তবু এই হৃদয় তোমার মিষ্টি উপস্থিতি ঠিকই খুঁজে নেবে,
প্রতিদিনের জন্য তোমায় আরও বেশি ভালোবাসা দেবে।
তাই বেহেশতরা লিখতে থাকুক মোদের প্রেমের গল্প
এ দুটি হৃদয় জড়িয়ে থাকুক সবসময়—প্রগাঢ় প্রেমে আবদ্ধ ।

অবদান

তোমার লেখা শব্দ আমায় করে দগ্ধ
তোমার প্রেমের অনলে জ্বলে নিয়ত—
দিনে দিনে হয়ে ওঠি যে আরও বেশি শুদ্ধ।
তোমার নীরবতা, অবাক পেহলবতা
যেন মোর নিরাপদ আশ্রয় —আমার প্রেম গান
আমার এই যে কবি হয়ে ওঠা—সে তোমারই অবদান।
তুমি আছো বলেই জীবনটা মোর রঙিন
তোমার নামেই মোর কবিতার সূচনা প্রতিদিন।
তুমিই আমার চিঠির প্রথম শব্দ; বাংলা বর্ণমালা
তুমিই যে মোর জীবনের শেষ নিঃশ্বাসের সাধনা।
তোমার জন্যই নিবেদিত মোর এই প্রেমপত্র
কালি দিয়ে লিখিনি যে হায় হৃদয় দিয়েই লেখা
তুমি শুধু তুমিই যে মোর এই জীবনের অনন্ত সাধনা ।








সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×