এই কলমের করো হে বন্দনা ও ....
১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কলমের করো হে বন্দনা এই কলম অসীম ক্ষমতাধর—
তোমার আছে জানা।
এখান থেকে মুক্তি হতে পারে
শুধু মরণেরও পর-—হয়তো তাও হবে না।
একদিন মাটির দেহ ধ্বংস হয়ে যায়
তবু ভালোবাসা যে ধ্বংস হবে না।
কালের স্বক্ষী হয়ে বলে যাবে কথা।
না না ভালো না বেসে আমায়
তুমি থাকতে পারবে না।
এ যে অপ্রগলভ প্রেম অবজ্ঞা যায় না করা ।
মানব জীবন ভালোবেসে ধন্য হতে পারে
ভালোবাসহীন পৃথিবীর নেই যে কোন মানে
ভালোবাসাহীন জীবন মৃতের সমান
তাইতো লিখে চলি ভালোবাসার জয়গান
তুমি আমি চির অমর ভালোবাসা গানে
তাইতো এখনো বৃষ্টি হয়
এখনো ফুল ফোঁটে ফুলের বাগানে
এখনও ভ্রমরের দল
ফুলের কাছে ছোটে…. এই কলমের করো হে বন্দনা ।
প্রথম ভালোবাসা যতক্ষণ না তোমার চোখ পড়লো আমার চোখে
আমি জানতাম না যে, আকাশের রঙ লাল হতে পারে
একটি দৃষ্টি —একটি নীরবতা— একটি নিশ্বাসের ছোঁয়া
মহা বিশ্ব যেন তাতে ঘুরতে শুরু করলো আপন কক্ষপথে।
তোমার হাসি আমার চোখে একটি সূর্যোদয়
এমন কোনগুলো করলো আলোক উদ্ভাসিত
যা আমার কখনোই ছিল না যে জানা।
আমার নিরব হৃদয়, হলো যে বাঙময়
নৈশব্দের অবাক দ্যুতনায়।
নীরবতায় আর দৃষ্টি দিয়ে
আমরা করি মত বিনিময়—
সলজ্জ হাসিতে। প্রতিটি ক্ষণ— প্রতিটি স্পর্শ ও একটি ফিসফিস
গোপন যতনে যেন পূর্ণতা পেতো
আমার ছিলো না জানা— ভালোবাসা কি।
এখন আমি ভালোবাসার রঙে হই রঞ্জিত প্রতিদিন।
কবিতা সমগ্রের প্রথমটি কেবলই তোমার জন্য লেখা
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন