somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাসমান নিশিকন্যা

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন পর রাতে বের হলাম। আমি একান্ত প্রয়োজন ছাড়া সাধারণত রাতে বের হইনা। আজকে এম্নিতেই বের হলাম। কিছুক্ষণ হাটাহাটি করলাম। তারপর একটি সিগারেট কিনতে ফুটপাতের দোকানে গিয়ে দোকানদারকে বললাম একটা সিগারেট হবে। দোকানদার বলল কি সিগারেট মামা? আমি থতমত খেয়ে বললাম- তাঁরা বিড়ি দেন। তখন দোকানদার মুচকি হেসে বলল- এই নামে কোন সিগারেট নেই। আমি বললাম- তাহলে গুল্ডিফ দেন, গুল্ডিফ হলেই চলবে।

আসলে আমার সিগারেট এর উপর পর্যাপ্ত পাঠ নেই। সারা জীবনে দশ বারোটার মতো টেনেছি। সর্বশেষ ২০১৪ সালে উত্তরার ডিয়াবাড়িতে টান দিছি, তাই সিগারেটের নাম মস্তিষ্কে একটু দেরিতেই আসার কথা।

সিগারেট হাতে নিয়ে কিছু দূর হাটার পর মনে হলো- আরে আমার কাছে তো ম্যাচ নেই, সিগারেট ধরাব কি দিয়ে! পরক্ষণে মনে হলো সমস্যা নেই আগুন ধার নেওয়া যাবে, দুনিয়াতে এই একটা জিনিষই মানুষ ধার দিয়ে আর ফেরত নেয়না।

হাটতে হাটতে হাতিরঝিলের কাছাকাছি এসেছি। হাতিরঝিলের ময়লা পানি রাতের আঁধারে স্বর্ণের গলানো লাভার মতো মনে হয়। এই সময় সাথে কেউ থাকলে ভালো হত। লতা মেয়েটি সাথে থাকলে কোন কথাই ছিলোনা। যা হউক, লতার কথা ভেবে এখন মন খারাপ করার সময় নয়। হাটা পথের একজনকে থামিয়ে ম্যাচ আছে কিনা প্রশ্ন করলাম। লোকটি কিছুটা হতভম্ভ হয়ে বলল- না ভাই আমি বিড়ি খাইনা। মানুষ আজব প্রাণী। জিঙ্গেস করলাম ম্যাচের কথা সে উত্তর দিলো আমি বিড়ি খাইনা।

একজন থেকে ম্যাচ ধার নিয়ে সিগারেট ধরালাম। সিগারেট টান দিয়ে ভিতরে নিতে পারছিনা, গন্ধে ভমি আসে, তারপরও আমাকে টানতে হবে। চাকুরীটা চলে গেছে তিন মাস হলো, বেকার অবস্থায় নগদ টাকা দিয়ে কিনেছি, টাকার মায়া ছাড়তে পারছিনা।

সিগারেট টানা শেষ। হাতিরঝিলের ময়লা পানিকে দেখে আমার মায়া হলো, আমাদের মেঘনা নদীর পানি কত স্বচ্ছ। পরক্ষণে নিজেকে হাতিরঝিলের ময়লা পানি হিসেবে কল্পণা করি। আর মেঘলা পানিকে মনে করি সাঁ সাঁ করে দামি গাড়িতে করে চলে যাওয়া বড়লোক মানুষ।

রোডের পাশে দাঁড়িয়ে আছি, এমন সময় কালো কাপড়ে ঢাকা একটি মেয়ে বলল ভাইয়া লাগব? আমি কিছুই বুঝলাম না। শেষতক তাকে জিঙ্গেস করলাম আপু তুমি কে? উত্তর দিলো আমি ভাসমান নিশি কণ্যা।

আমি মানুষ কে ভাসমান বলতে বুঝি মূল সমাজ থেকে বিছিন্ন বা ছিন্নমূল মানুষ। কিন্তু এই মেয়েটিকে দেখে সেরকম মনে হয়নি। তাই মোবাইল অন করে গুগলে ভাসমান নিশিকন্যা লিখে সার্চ দিলাম। গুগলে যা রেজাল্ট দেখালো তাতে বুঝলাম মেয়েটি পতিতা বা তার সম-গোত্রীয়। মেয়েটি কিছুক্ষণ পর বলল ভাইয়া রেট নিয়ে টেনশন কইরেন না, কিছু কম দিলেও চলব।

আমি রেট নিয়ে ভাবছিনা, ভাবছি যে মেয়েটি এখন আমার সাথে মুখে নেকাব দিয়ে কথা বলছে সেই মেয়েটিকে টাকা দিলে কিছুক্ষণ পর সম্পূর্ণ লেংটা হয়ে যাবে! হায়রে টাকা!হায়রে...দুনিয়া।।

বেশিক্ষণ ভাবার মতো সময় পাইনি, মেয়েটি হাঁক ছেড়ে বলল ভাইয়া কিছু বলেন না যে? আমি বললাম- ভাইয়া যেহেতু বলেছ এখানে কিছু বলার নাই, শত হলেও তুমি আমার বোন। ভাই হিসেবে বোনের মঙ্গল কামনা করি। একথা বলে আমি বাসার দিকে জোরে জোরে হাটা ধরছি। ভুলেও পিছনে ফিরে তাকাইনি, তাকালে যে বোনের কষ্ট মাখা মুখটি দেখতে পাব।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৫৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×