আজ সকালে weather ছিল অসাধারন এর চেয়ে- ও বেশি সুন্দর। রোদ, মেঘ আর বাতাস, সবগুলই একসাথে।
অফিস এ যাবার সময় একটা shop এ ঢুকলাম, কিছু পেন কিনা দরকার। হাজার হাজার পেন সাজিয়ে রাখা। বুঝে বা না বুঝে যে পেন টা প্রথম উঠালাম, সেটা টেস্ট করতে গিয়ে দেখি রং, সোনালি । তবু নিব ভেবে টেস্ট করার জন্য ওরা যে বিশাল পেপার টা রেখেছে, ওখানে কিছু লিখতে গেলাম। সেই টেস্ট করার বিশাল কাগজ-টায় মানুষ নানান রং এর আকি-বুকি করেছে। কেও নিজের নাম লিখেছে। অশঙ্খ দাগে ভরা সেই লম্বা দীর্ঘ কাগজ। আমিও কিছু লিখতে গিয়ে হুট করে লিখলাম, The Audacity of Hope. কেন যেন আবার লিখলাম, বড় বড় করে The Audacity of Hope। প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা এই বইটা পড়েছি আজ থেকে ২ বছর আগে। আজকের এই সকালে কেন যেন মাথার ভিতর প্রতিধ্বনি হতে লাগলো, The Audacity of Hope... The Audacity of Hope...The Audacity of Hope...... একটা বই এর নামের ভিতরেই কি অনুপ্রেরনা। "আশার দুঃসাহস" The Audacity of Hope... আমি নিল পেন দিয়ে লিখলাম, কাল পেন দিয়ে লিখলাম...... আমি অসংখ্য বার লিখলাম "The Audacity of Hope

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


